Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

উত্তপ্ত উপত্যকায় সেনাপ্রধান, নিয়ন্ত্রণরেখায় পৌঁছলেন নারাভানে

দ্য ওয়াল ব্যুরো: রক্তস্নাত উপত্যাকায় দু’দিনের সফরে সোমবার জম্মুতে (Jammu) পৌঁছেছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। মঙ্গলবার তিনি জম্মুর দুই উত্তেজনাপ্রবণ জেলা রাজৌরি ও পুঞ্চের নিয়ন্ত্রণরেখায় (LOC) যান। এদিন সেনাপ্রধান কমান্ডো স্তরের অফ

উত্তপ্ত উপত্যকায় সেনাপ্রধান, নিয়ন্ত্রণরেখায় পৌঁছলেন নারাভানে

শেষ আপডেট: 19 October 2021 11:28

দ্য ওয়াল ব্যুরো: রক্তস্নাত উপত্যাকায় দু’দিনের সফরে সোমবার জম্মুতে (Jammu) পৌঁছেছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। মঙ্গলবার তিনি জম্মুর দুই উত্তেজনাপ্রবণ জেলা রাজৌরি ও পুঞ্চের নিয়ন্ত্রণরেখায় (LOC) যান। এদিন সেনাপ্রধান কমান্ডো স্তরের অফিসারদের সঙ্গে একটি বৈঠকও করেন। সূত্রের খবর, সেখানে তিনি জানিয়েছেন এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় আরও বাহিনী মোতায়েন করা হবে। গত এক মাস যাবৎ কাশ্মীরের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। গত সপ্তাহেই অনুপ্রবেশ রুখতে সেনাবাহিনীর স্পেশাল অপারেশনে প্রাণ গিয়েছে আট জন সেনার। তা ছাড়া গত এক মাসে ন’জন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে জঙ্গি হানায়। জঙ্গি হামলায় যে সাধারণ নাগরিকরা মারা গিয়েছেন তাঁদের মধ্যে পাঁচজন ভিন রাজ্য থেকে কাজ করতে যাওয়া শ্রমিক। দু’জন শিক্ষকও রয়েছেন নিহতের তালিকায়। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। জম্মু-ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হুঁশিয়ারির সুরে বলেছেন, জঙ্গিরা যে সাধারণ মানুষের রক্ত ঝরাচ্ছেন তার প্রতিটা ফোঁটার হিসেব চোকাতে হবে তাদের। এদিনই কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করেছেন। সামগ্রিক পরিস্থিতিতে সেনাপ্রধানের উপত্যকা সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```