Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

করোনার চিকিৎসায় ডেক্সামিথাসোন ব্যবহারের অনুমতি দিল সরকার

দ্য ওয়াল ব্যুরো : করোনা আক্রান্তদের মধ্যে যাঁদের মাঝারি ও গুরুতর উপসর্গ আছে, তাঁদের চিকিৎসায় এতদিন মিথাইলপ্রেডিনিসোলন নামে একটি ওষুধ ব্যবহার করছিলেন চিকিৎসকরা। শনিবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এবার থেকে ওই ধরনের রোগীর চিকিৎসায় ডেক্সামিথাসোন

করোনার চিকিৎসায় ডেক্সামিথাসোন ব্যবহারের অনুমতি দিল সরকার

শেষ আপডেট: 27 June 2020 10:15

দ্য ওয়াল ব্যুরো : করোনা আক্রান্তদের মধ্যে যাঁদের মাঝারি ও গুরুতর উপসর্গ আছে, তাঁদের চিকিৎসায় এতদিন মিথাইলপ্রেডিনিসোলন নামে একটি ওষুধ ব্যবহার করছিলেন চিকিৎসকরা। শনিবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এবার থেকে ওই ধরনের রোগীর চিকিৎসায় ডেক্সামিথাসোন নামে একটি স্টেরয়েডও ব্যবহার করা যাবে। হু থেকে দ্রুত ওই ওষুধ তৈরির জন্য আবেদন জানানো হয়েছে। ব্রিটেনে ক্লিনিক্যাল ট্রায়ালের পরে জানা গিয়েছে, ডেক্সামিথাসোন করোনায় গুরুতর অসুস্থদের জীবন বাঁচাতে পারে। এর আগে আর্থ্রাইটিসের মতো রোগে প্রদাহ কমানোর জন্য ডেক্সামিথাসোন ব্যবহার করা হত। এখন যে কোভিড রোগীদের অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে, তাঁদেরও ওই ওষুধ দেওয়া যাবে। শুক্রবার ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৫২ জন। ২৪ ঘণ্টায় আক্রমণের সংখ্যায় তা রেকর্ড। দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ লক্ষ ৮ হাজার ৯৫৩ জন। করোনা অতিমহামারীর সংক্রমণ যে ১০ টি দেশে সবচেয়ে বেশি হয়েছে, তাদের মধ্যে চার নম্বরে আছে ভারত। ভারতে মাত্র ১৪৯ দিনে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লক্ষ। ওই রোগে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজার। এখন দেশে চিকিৎসাধীন আছেন ১ লক্ষ ৯৭ হাজার ৩৮৭ জন। সেরে উঠেছেন ২ লক্ষ ৯৫ হাজার ৮৮০ জন। এক রোগী চলে গিয়েছেন বিদেশে। গত ৬০ বছর ধরে ডেক্সামিথাসোন নামে ওষুধটি বাজারে পাওয়া যায়। সাধারণত প্রদাহ কমাতে সেই ওষুধ ব্যবহার করা হয়। কিছুদিন আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ২ হাজার গুরুতর অসুস্থ করোনা রোগীর ওপরে ওই ওষুধ প্রয়োগ করেন। তাতে দেখা যায়, মৃত্যুর হার ৩৫ শতাংশ কমেছে। হু বলেছে, কেবল গুরুতর অসুস্থ করোনা রোগীর ওপরেই ডেক্সামিথাসোন ব্যবহার করা যেতে পারে। সেই রোগীদের পর্যবেক্ষণে রাখতে হবে। এর মধ্যে কোভিডের চিকিৎসায় রেমডেসিভির ওষুধটি ব্যবহার করা হচ্ছে। ওই ওষুধ বানানোর অনুমতি পেয়েছে হায়দরাবাদের সংস্থা হেটেরো। বৃহস্পতিবার তারা মহারাষ্ট্র ও দিল্লি সহ পাঁচটি রাজ্যে পাঠিয়েছে ওই ওষুধের ২০ হাজার ভায়াল।

```