Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

রবার্ট বঢড়ার অফিসে আয়কর কর্তারা, সম্পত্তি মামলায় বয়ান নেওয়া হচ্ছে প্রিয়ঙ্কার স্বামীর

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢড়ার স্বামী রবার্ট বঢড়ার অফিসে পৌঁছলেন আয়কর দফতরের কর্তারা। সূত্রের খবর, বিদেশে সম্পত্তি মামলায় তাঁর বয়ান রেকর্ডের জন্য সেখানে গিয়েছেন ইনকাম ট্যাক্স অফিসাররা। অভিযোগ, নামে-বেনামে

রবার্ট বঢড়ার অফিসে আয়কর কর্তারা, সম্পত্তি মামলায় বয়ান নেওয়া হচ্ছে প্রিয়ঙ্কার স্বামীর

শেষ আপডেট: 4 January 2021 09:16

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢড়ার স্বামী রবার্ট বঢড়ার অফিসে পৌঁছলেন আয়কর দফতরের কর্তারা। সূত্রের খবর, বিদেশে সম্পত্তি মামলায় তাঁর বয়ান রেকর্ডের জন্য সেখানে গিয়েছেন ইনকাম ট্যাক্স অফিসাররা। অভিযোগ, নামে-বেনামে লন্ডনে অন্তত ন’টি স্থাবর সম্পত্তি রয়েছে রবার্টের। যার আর্থিক মূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ পাউন্ড। সেই ৯টি সম্পত্তির মধ্যে রয়েছে তিনটি ভিলা। বাকিগুলি বিলাসবহুল ফ্ল্যাট। সেই সবই কেনা হয়েছিল ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে। অর্থাত্‍ যখন কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। ইউপিএ চেয়ারপার্সন ছিলেন সনিয়া গান্ধী। এই মামলার পৃথক ভাবে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। তাতে রবার্টকে আগাম জামিন নিতে হয়েছিল। তা ছাড়া রাজস্থানের বিকানেরে জমি মামলাতেও অভিযুক্ত রবার্ট। অভিযোগ, ৩৪টি গ্রামের সরকারি জমির নথিপত্র জাল করে জমি মাফিয়ারা তার দখল নেয়। এক শ্রেণির সরকারি কর্মচারীর সাহায্য নিয়েই জমির কাগজপত্র জাল করা হয়েছিল। এই কেলেঙ্কারিতে রবার্ট বঢরার নাম জড়িয়ে যায়। জমির মিউটেশন বাতিল করার সময়ে রাজস্থান সরকার জানায়, কাগজপত্রে বিকানেরের কমিশনারের সই ছিল না। বসুন্ধরা রাজে সরকার সেই মিউটেশন বাতিল করে মামলা করেছিল। জমি তদন্তে এর আগেও রবার্টকে ইডি অফিসে গিয়ে হাজিরা দিতে দেখা গিয়েছে। একবার প্রিয়ঙ্কা গিয়ে স্বামীকে ইডি দফতরে পৌঁছে দিয়ে এসেছিলেন। এবার তাঁর অফিসে পৌঁছে গেলেন আয়কর কর্তারা।

```