
শেষ আপডেট: 5 April 2024 23:41
দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনিরা আবার হারলেন। বাইরের মাঠে খেলতে এসে তাদের ১১ বল আগেই ছয় উইকেটে হারাল হায়দরাবাদ।
প্যাট কামিন্সের দল চেন্নাইয়ের ১৬৫ রান তুলে দিয়েছে চার উইকেট হারিয়ে। নিজামের শহরের দলের পক্ষে জয়ের রান তুলে দিয়েছেন অভিষেক শর্মা ( ১২ বলে ৩৭) এবং এডেন মার্করাম(৩৬ বলে ৫০) করে সহজে রান তুলে দিয়েছেন। চেন্নাইয়ের কোনও বোলারই এদিন সুবিধে করতে পারেননি।
হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাটিং নিয়ে করেছিল ১৬৫/৫। চেন্নাই দলের হয়ে রান পেয়েছেন অজিঙ্ক্যা রাহানে (৩৫), শিবম দুবে (৪৫)। এমনকী রবীন্দ্র জাদেজা ২৩ বলে ৩১ রান করেছেন। জাদেজা শেষমেশ অপরাজিত থেকে গিয়েছেন।
ধোনি খেলেছেন দুটি বল, এক রান করেছেন। ঘরের মাঠে হায়দরাবাদের বোলাররা বিপক্ষ দলকে আটকে রাখতে সম্ভব হয়েছেন।
তারমধ্যেও চেন্নাই দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড (২৬) করেছেন। অন্য ওপেনার রাচিন রবীন্দ্র করেন ১২ রান। হায়দরাবাদ বোলারদের মধ্যে প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাটরা ভাল বোলিং করেছেন।