Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ফ্রান্সের হয়ে আর খেলবেন না হুগো, নেতৃত্বে কি এবার এমবাপে

দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) ফাইনাল যেন কিছুতেই ভুলতে পারছেন না তিনি। টানা দু'বার দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করার স্বপ্ন শেষ হয়েছিল টাইব্রেকারে হারে। ২০১৮ সালে তাঁর অধিনায়কত্বেই ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল, সেই হুগ

ফ্রান্সের হয়ে আর খেলবেন না হুগো, নেতৃত্বে কি এবার এমবাপে

শেষ আপডেট: 10 January 2023 06:09

দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) ফাইনাল যেন কিছুতেই ভুলতে পারছেন না তিনি। টানা দু'বার দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করার স্বপ্ন শেষ হয়েছিল টাইব্রেকারে হারে। ২০১৮ সালে তাঁর অধিনায়কত্বেই ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল, সেই হুগো লরিস (Hugo Lloris) কাতারে পারলেন না। সেই দুঃখ থেকেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর (retire from international football) নেওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেললেন ৩৬ বছর বয়সি লরিস।

বিশ্বকাপ পেরিয়ে ফ্রান্স এখন ইউরো কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এমন সময়ই দলের দায়িত্ব নতুনদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিজ্ঞ এই গোলকিপার। তাঁর অবসর নেওয়ার সময়টা খুবই তাৎর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

২০০৮ সালে উরুগুয়ের বিরুদ্ধে দেশের হয়ে প্রথম মাঠে নেমেছিলেন তিনি। তারপর নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। তেকাঠির নীচে বারবার নিজেকে প্রমাণ দিয়েছেন হুগো। দেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

ফ্রান্সের হয়ে ১৪৫টি ম্যাচ খেলেছেন হুগো। যার মধ্যে ১২১টি ম্যাচে তিনি ছিলেন নেতৃত্বের দায়িত্বে। প্রায় ১৪ বছর দেশের হয়ে গোল আগলেছেন। সেই হুগো দেশের হয়ে আর খেলবেন না। তবে ক্লাব ফুটবল এখনও খেলে যাবেন তিনি আর কয়েক বছর।

হুগোর জায়গায় কে সামলাবেন ফ্রান্সের গোল? লরিস তাঁর পছন্দের কথাও জানিয়ে দিলেন। তাঁর পছন্দের তালিকায় রয়েছেন মাইক মিনঁর। কিন্তু উল্লেখযোগ্য হল, দলের অধিনায়ক কে হবেন? দিদিয়ার দেশঁ কি নেতৃত্বের ভার এবার এমবাপের হাতে তুলে দেবেন? এইসব প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে আর কয়েকদিন।

৩৩ বছরেই সব ধরনের ফুটবল থেকে সরে গেলেন বুলডোজার বেল


```