Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ফুচকা ভাজার জন্য গ্যাস জ্বালাতেই বিপত্তি, চুঁচুড়ায় আগুনে বাড়ি পুড়ে ছাই 

হুগলি-চুঁচুড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে ভাড়া থাকেন কিশোরী সিং। সোমবার ফুচকা ভাজার জন্য গ্যাস জ্বালাতে গিয়ে বিপত্তি। সিলিন্ডার লিক করে আগুন লাগে।

ফুচকা ভাজার জন্য গ্যাস জ্বালাতেই বিপত্তি, চুঁচুড়ায় আগুনে বাড়ি পুড়ে ছাই 

শেষ আপডেট: 10 March 2025 15:25

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ফুচকা ভাজতে গিয়ে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুন লেগে গেল বাড়িতে। তুমুল চাঞ্চল্য সৃষ্টি হল চুঁচুড়ার ঘুটিয়াবাজারে।

হুগলি-চুঁচুড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ড এলাকার ঘুটিয়া বাজারে একটি বাড়িতে ভাড়া থাকেন কিশোরী সিং। তিনি ফুচকা ব্যবসায়ী। সোমবার ফুচকা ভাজার জন্য গ্যাস জ্বালাতে গিয়ে বিপত্তি বাঁধে। সিলিন্ডার লিক করে আগুন লেগে যায় গোটা বাড়িতে।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন প্রথমে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। আগুন নেভাতে গিয়ে আহত হন এক দমকল কর্মী। আগুন লেগে বাড়ির ভেতরে সমস্ত আসবাবপত্র, ফ্রিজ, টিভি, পাখা, টাকা পয়সা যা ছিল সমস্ত কিছু পুড়ে যায়। দমকল কর্মীরা জানান, ছোট ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয়।

কিশোরীর স্ত্রী রীতা দেবী সিং ক্যানসারে আক্রান্ত। অসুস্থ। আগুন লাগার সময় তিনি ঘরেই ছিলেন। তাকে কোনওভাবে বাইরে বের করে আনা হয়। আগুনে জখম হয়েছেন তিনিও।


```