Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

বলাগড়ের বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মার, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ 

স্থানীয়সূত্রে জানা গেছে, রবিবার রাতে নিজের বাড়ির নীচে দোকানে বসে ছিলেন বিজেপি কিষান মোর্চার বলাগড় ব্লক সভাপতি সমীর হালদার। আচমকাই কয়েকজন তাঁর উপর চড়াও হয়।

বলাগড়ের বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মার, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ 

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 October 2024 12:06

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বলাগড়ে এক বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। আহত সমীর হালদারকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও অস্বীকার করেছে শাসকদল।
সিসিটিভি ফুটেজেও ধরা পড়ল টেনে হিঁচড়ে মারধরের ছবি।

স্থানীয়সূত্রে জানা গেছে, রবিবার রাতে নিজের বাড়ির নীচে দোকানে বসে ছিলেন বিজেপি কিষান মোর্চার বলাগড় ব্লক সভাপতি সমীর হালদার। আচমকাই কয়েকজন মহিলা ও পুরুষ সেখানে চড়াও হয়। তাঁকে চেয়ার থেকে টেনে নামিয়ে মারধর শুরু করে। একসময় টানতে টানতে রাস্তায় নিয়ে যায়। ফেলে মারতে থাকে। পরে তাকে জিরাট বাস স্ট্যান্ড এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বলাগড় ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গভীর রাতে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বিজেপি হুগলি জেলা সাধারন সম্পাদক সুরেশ সাউ এর অভিযোগ, তৃণমূলের স্থানীয় লোকজন সমীরকে বেধড়ক মারধর করে। তাকে অচৈতন্য অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলেও তার জ্ঞান ফেরেনি।
পাড়াগত বিবাদে একটি সালিশি নিয়ে কয়েকদিন আগে সমীরের সঙ্গে এলাকার তৃণমূল সদস্যের ঝামেলা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বলাগড় থানায় অভিযোগ জানিয়েছিলেন বিজেপি নেতা। কেন থানায় গিয়েছিলেন তিনি সেই কারণে তাঁকে মারধর করা হয় বলে দাবি।

যদিও তৃনমূলের জিরাট অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জয় রায়ের দাবি, সমীর হালদার সব দল করেছেন। পাড়াগত বিবাদের জেরে এই ঘটনা। তিনি বলেন, "বিজেপি নেতা তার দোকানে পার্টি অফিস খুলেছেন। সেখানে অনেক মানুষের আনাগোনা। মহিলাদের কটূক্তিও করা হয়। বাসিন্দাদের অনেক অভিযোগ আছে। সেই থেকেই এই ঘটনা হতে পারে। তবে কাউকে মারধর করা কাম্য নয়। তার জন্য আইন আছে। ওঁর ব্যবহারে মানুষ বিরক্ত।"

সিসিটিভি ফুটেজে গোটা ঘটনার ছবি ধরা পড়েছে। বলাগড় থানায় অভিযোগ করা হলে একজনকে আটক করা হয়েছে। 


```