Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

সুস্থ অমিত শাহ, শীঘ্রই হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে করোনা সংক্রমণ ও তারপরে করোনা পরবর্তী সমস্যা কাটাতে হাসপাতালে ভর্তি হতে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাঁর শারীরিক অবস্থা কখনওই সেভাবে চিন্তার কারণ না হয়ে উঠলেও দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়েছে তাঁকে। এবার

সুস্থ অমিত শাহ, শীঘ্রই হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেষ আপডেট: 28 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে করোনা সংক্রমণ ও তারপরে করোনা পরবর্তী সমস্যা কাটাতে হাসপাতালে ভর্তি হতে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাঁর শারীরিক অবস্থা কখনওই সেভাবে চিন্তার কারণ না হয়ে উঠলেও দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়েছে তাঁকে। এবার তিনি ছুটি পেতে পারেন। এখন তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলে শনিবার জানিয়েছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)। দিল্লি এইমসের পক্ষে বিবৃতি দিয়ে শনিবার চেয়ারপার্সন আরতি ভিজ বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোভিড-পরবর্তী চিকিৎসার জন্য এইমসে ভর্তি রয়েছেন। উনি এখন সেরে উঠেছেন এবং খুব তাড়াতাড়ি তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।’’

অগস্ট মাসের শুরুতেই অমিত শাহ করোনাভাইরাসে আক্রান্ত হন। গত ২ অগস্ট কোভিড সংক্রমণ ধরা পড়ায় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন বিজেপি সভাপতি। এর পরে ১৪ অগস্ট তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। সেদিন তিনি টুইট করে জানান, “ভগবানের কৃপায় ও আপনাদের আশীর্বাদে আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে চিকিৎসকদের পরামর্শে আগামী কিছু দিন আমি হোম আইসোলেশনেই থাকব” কিন্তু বাড়ি ফেরার ক'দিন বাদেই তাঁকে ফের হাসপাতালে ভর্তি হতে হয়। ১৭ অগস্ট রাতে প্রাক্তন বিজেপি সভাপতিকে ভর্তি করা হয় নয়াদিল্লির এইমস হাসপাতালে। জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন করে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। সেই কারণেই প্রথমে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান হয় শাহের। সেই রিপোর্টে বুকে সংক্রমণ থাকায় এইমসে ভর্তি করা হয়। কোভিড পরবর্তী চিকিৎসা শুরু হয় তাঁর। এবার তিনি সেই সমস্যা কাটিয়ে উঠেছেন বলে জানাল হাসপাতাল।

```