Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

রাহুলের বিরুদ্ধে এবার মানহানির মামলা করবেন অসমের মুখ্যমন্ত্রী, কোন কথায় আপত্তি হিমন্তের

দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধী (Rahul Gandhi) তাঁর মানহানি করেছেন। অভিযোগ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma)। রবিবার গুয়াহাটিতে তিনি জানিয়েছেন, রাহুলের বিরুদ্ধে মামলা করবেন। তবে ১৪ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করবেন।

রাহুলের বিরুদ্ধে এবার মানহানির মামলা করবেন অসমের মুখ্যমন্ত্রী, কোন কথায় আপত্তি হিমন্তের

শেষ আপডেট: 9 April 2023 14:39

দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধী (Rahul Gandhi) তাঁর মানহানি করেছেন। অভিযোগ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma)। রবিবার গুয়াহাটিতে তিনি জানিয়েছেন, রাহুলের বিরুদ্ধে মামলা করবেন।

তবে ১৪ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করবেন। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটি সফরে যাবেন। হিমন্ত জানিয়েছেন, তিনি এখন প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিয়ে ব্যস্ত।

কংগ্রেস নেতা রাহুলের কোন কথায় তাঁর মানহানি হয়েছে? শনিবার রাহুল টুইটে হিমন্ত ছাড়াও কেন্দ্রের বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডি এবং কেরলের কংগ্রেস নেতা একে অ্যান্টনির পুত্র অনিল ও আজাদ কাশ্মীরের নেতা গুলাম নবি আজাদকে নিশানা করেছিলেন। এই পাঁচ নেতাই একটা সময় কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

সম্প্রতি তাঁরা ভিন্ন ভিন্ন কারণে রাহুলের সমালোচনা করেছেন। টুইটে রাহুল অভিযোগ করেন, এই নেতারা আদানি ইস্যু থেকে জনসাধারণের দৃষ্টি ঘুরিয়ে দিতে চেয়ে চাইছেন। তাই উল্টোপাল্টা অভিযোগ তুলে সব বিভ্রান্ত করতে চাইছেন। রাহুলের বক্তব্য, আসল প্রশ্ন হল, আদানির কোম্পানিতে যে ২২ হাজার কোটি কালো টাকা খাটছে সেটা কার?

হিমন্তের বক্তব্য, তিনি আদানিদের স্বার্থ দেখছেন বলে অভিযোগ তুলে রাহুল তাঁর সম্মানহানি করেছেন।

ডিএ আন্দোলন এবার দিল্লিতে, রাজ্য পেরিয়ে যন্তর মন্তরে ধর্নায় বসবেন বিক্ষোভকারীরা


```