Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

২০২২-এর টেটের প্রশ্ন ভুলের অভিযোগ খতিয়ে দেখবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিটি

২০২২ সালের টেটে ২৪টি ভুল প্রশ্নের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে।

২০২২-এর টেটের প্রশ্ন ভুলের অভিযোগ খতিয়ে দেখবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিটি

যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের - ফাইল চিত্র

শেষ আপডেট: 25 April 2024 17:24

দ্য ওয়াল ব্যুরো: ২০১৭ সালের মতো ২০২২ সালেও টেটের প্রশ্নে ভুল ছিল বলে দাবি করেছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। সেই প্রশ্ন ভুল যাচাই করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। এক মাসের মধ্যে এই বিষয় নিয়ে রিপোর্ট দিতে হবে ওই কমিটিকে।

২০২২ সালের টেটে ২৪টি ভুল প্রশ্নের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। সেই শুনানিতেই বিচারপতি প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলে প্রশ্ন ভুল সংক্রান্ত যাবতীয় নথি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জমা দিতে হবে। তিনি কমিটিকে দিয়ে ওইসব প্রশ্নের সঠিক জবাব কী হতে পারে সে ব্যাপারে মতামত জানবেন। তারপর এক মাসের মধ্যে আদালতকে এই ব্যাপারে রিপোর্ট দিতে হবে। 

২০১৭ সালের টেটের প্রশ্ন ভুল নিয়ে ইতিমধ্যেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দেওয়া হয়। ওই বছর টেটের ২১টি প্রশ্নে ভুল ছিল বলে অভিযোগ উঠেছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কেও আগামী এক মাসের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। গত সোমবার ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রায় ২৬ হাজার জনের চাকরি চলে গেছে এই রায়ের জেরে। তার মধ্যেই টেটের প্রশ্ন ভুল মামলা নিয়ে পদক্ষেপ নিল হাইকোর্ট। 

বৃহস্পতিবার আবার বড় নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রাথমিক নিয়োগে উত্তর ২৪ পরগনায় যে দুর্নীতি হয়েছিল সেই সংক্রান্ত মামলায় ৮৬৭ জনকে আগামী ২ মাসের মধ্যে নিয়োগ দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। ২০০৯ সাল থেকে চাকরিপ্রার্থীরা বঞ্চিত। দুর্নীতি যে হয়েছিল তা স্বীকার করে নিয়েছে জেলার প্রাথমিক শিক্ষা সংসদ।


```