Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

কর্ণাটকে সরকার ফেলতে বারণ করেছেন নেতারা, জানালেন ইয়েদুরাপ্পা

দ্য ওয়াল ব্যুরো : গতবছর খুব অল্পের জন্য কর্ণাটকে সরকার গঠন করতে পারেনি বিজেপি। গেরুয়া ব্রিগেডকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য জেডি ইউ, কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল জোট বেঁধেছিল। লোকসভা ভোটে বিজেপি বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরে নানা মহল

কর্ণাটকে সরকার ফেলতে বারণ করেছেন নেতারা, জানালেন ইয়েদুরাপ্পা

শেষ আপডেট: 1 June 2019 09:00

দ্য ওয়াল ব্যুরো : গতবছর খুব অল্পের জন্য কর্ণাটকে সরকার গঠন করতে পারেনি বিজেপি। গেরুয়া ব্রিগেডকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য জেডি ইউ, কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল জোট বেঁধেছিল। লোকসভা ভোটে বিজেপি বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরে নানা মহলে ধারণা ছড়িয়েছিল, এবার রাজ্যে সরকার ভেঙে দেওয়া হতে পারে। কিন্তু কর্ণাটক বিজেপির শীর্ষ নেতা বি এস ইয়েদুরাপ্পা জানিয়ে দিলেন, তাঁরা সরকার ভাঙার খেলায় নামবেন না। তাঁদের দলের নেতৃত্ব পরিষ্কার নির্দেশ দিয়েছে, এমন কিছু করা চলবে না যাতে কর্ণাটকের সরকার পড়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ উপলক্ষে ইয়েদুরাপ্পা দিল্লিতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে শনিবার তিনি বলেন, দিল্লির নেতারা পরিষ্কার বলেছেন, কর্ণাটকে এমন কিছু করা চলবে না যাতে কংগ্রেস, জেডি ইউ সরকারের অস্তিত্ব বিপন্ন হয়। তাঁর কথায়, আমি সদ্য দিল্লি থেকে ফিরছি। আমাদের নেতারা বলে দিয়েছেন, এমন কিছু করবেন না যাতে সরকারের স্থিতিশীলতা নষ্ট হয়। এদিন বেঙ্গালুরুতে ইয়েদুরাপ্পা বলেন, আমাদের পার্টি এখন কিছুদিন নীরব থাকবে। তাঁর কথায়, আমরা এখন কাউকে কিছু বলব না। কংগ্রেসিরা নিজেদের মধ্যে লড়াই করতে পারে। আরও অনেক কিছুই হতে পারে। কিন্তু আমাদের পরিষ্কার বলে দেওয়া হয়েছে, সরকার পড়ে যেতে পারে এমন কিছু করবেন না। ঠিক এক বছর আগে, ২০১৮ সালের মে মাসে কর্ণাটকে নতুন সরকার শপথ নেয়। তার পর থেকেই শোনা যেতে থাকে, বিজেপি সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে। সেজন্য শাসক শিবিরের কয়েকজন বিধায়ককে ভাঙিয়ে আনার চেষ্টা হচ্ছে। ইয়েদুয়রাপ্পা নিজে গত এপ্রিলে বলেছিলেন, শাসক শিবিরের বড় বড় নেতারাও ভোটে ধরাশায়ী হবেন। তারপরে সরকারের অবস্থা আরও খারাপ হবে। এবার কর্ণাটকে শাসক কংগ্রেস ও জেডি ইউ একটি করে আসন জিতেছে। এইচ ডি দেবগৌড়া সহ অনেক বড় নেতা হেরে গিয়েছেন।

```