Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

হরিয়ানায় ট্রায়াল শুরু হলে বায়োটেকের টিকা প্রথম আমিই নেব: স্বরাষ্ট্রমন্ত্রী ভিজ

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানায় ভারত বায়োটেকের টিকার চূড়ান্ত পর্বের ট্রায়াল শুরু হলে তিনিই হবেন প্রথম স্বেচ্ছাসেবক। কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ নেবেন তিনিই। বুধবার টুইট করে এমনটাই জানিয়েছেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। দেশে ভারত বায়োটেক

হরিয়ানায় ট্রায়াল শুরু হলে বায়োটেকের টিকা প্রথম আমিই নেব: স্বরাষ্ট্রমন্ত্রী ভিজ

শেষ আপডেট: 17 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানায় ভারত বায়োটেকের টিকার চূড়ান্ত পর্বের ট্রায়াল শুরু হলে তিনিই হবেন প্রথম স্বেচ্ছাসেবক। কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ নেবেন তিনিই। বুধবার টুইট করে এমনটাই জানিয়েছেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। দেশে ভারত বায়োটেকের টিকার তৃতীয় বা চূড়ান্ত পর্বের ট্রায়াল শুরু হয়ে গেছে। ২২টি জায়গায় টিকার ট্রায়াল চলছে। এই পর্বে টিকা দেওয়া হবে ২৬ হাজার জনকে। হরিয়ানায় বায়োটেকের টিকার ট্রায়াল শুরু হবে ২০ নভেম্বর থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেছেন, স্বেচ্ছাসেবকদের মধ্যে প্রথম টিকার ডোজ নেওয়ার জন্য নাম লিখিয়ে ফেলেছেন তিনি। https://twitter.com/anilvijminister/status/1328946210032545795 কোভ্যাক্সিন টিকার তৃতীয় পর্বের ট্রায়াল শুরু হতেই প্রথম টিকার ডোজ নিয়েছিলেন আলিগড় মুসলিম বিদ্যালয়ের উপাচার্য তারিক মনসুর। আইসিএমআর জানিয়েছে, কোভ্যাক্সিন টিকার ট্রায়ালে অংশ নিতে কমিটি তৈরি করা হয়েছে। টিকার পরীক্ষার জন্য এগিয়ে আসতে আবেদন করা হয়েছে চিকিৎসক, আইনজীবী, সমাজকর্মী থেকে সমাজের সব পেশার মানুষজনকেই। গত ২ অক্টোবর টিকার চূড়ান্ত পর্বের ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোলের অনুমতি চেয়েছিল ভারত বায়োটেক। নানা কারণে সেই আবেদন মঞ্জুর হতে দেরি হয়। কীভাবে টিকার ট্রায়াল হবে এবং কতজনকে ইঞ্জেকশন দেওয়া হবে তার নিয়ম বেঁধে দেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কৃষ্ণা এল্লার সংস্থা জানিয়েছে, তৃতীয় পর্বে ২৮ হাজার ৫০০ জন স্বেচ্ছাসেবককে টিকার ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। দিল্লি, মুম্বই, পাটনা, লখনৌ সহ দেশের ১০ রাজ্যে টিকার ক্লিনিকাল ট্রায়াল চলছে। টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল রিপোর্ট দেখেই উৎপাদন শুরু হয়ে যাবে। আগামী বছর ফেব্রুয়ারির মধ্যেই টিকার পর্যাপ্ত ডোজ চলে আসবে। দেশে তৈরি করোনা টিকার ট্রায়ালে এখনও এগিয়ে রয়েছে সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক। যার মধ্যে ভারত বায়োটেক ঘোষণা করেছে আগামী ফেব্রুয়ারিতেই টিকার ডোজ বাজারে আনা হতে পারে। সেই হিসেবে টিকার বিতরণের জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে। দেশে ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য গাইডলাইন তৈরি হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যার মধ্যে চারটি ক্যাটেগরিতে টিকা দেওয়া হবে। প্রথম টিকা পাবেন ডাক্তার, নার্স তথা স্বাস্থ্যকর্মী ও ডাক্তারি পড়ুয়ারা। এর পরে পুলিশ, প্রশাসনিক কর্তা ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের টিকা দেওয়া হবে। পরের দুই ক্যাটেগরিতে থাকবেন প্রবীণ ও কোমর্বিডিটির রোগীরা।

```