শিশুদের জ্বর নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, ফিরহাদ বললেন উত্তরপ্রদেশে গিয়ে পরামর্শ দিন
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে শিশুদের জ্বর নিয়ে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankar)। হবে শুক্রবার তিনি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় জোর দেওয়ার উল্লেখ করেন। রাজ্যপালের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে পরিবহণমন্ত্রী ফিরহাদ হ
শেষ আপডেট: 17 September 2021 09:51
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে শিশুদের জ্বর নিয়ে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankar)। হবে শুক্রবার তিনি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় জোর দেওয়ার উল্লেখ করেন। রাজ্যপালের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad hakim) জানান, পরামর্শ দেওয়ার থাকলে রাজ্যপালের উচিত উত্তরপ্রদেশে গিয়ে দেওয়া।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিন উপলক্ষে রাজভবনের উদ্যানে শুক্রবার বৃক্ষরোপণ করেন রাজ্যপাল। সেখানেই শিশুদের জ্বর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জগদীপ ধনকড় বলেন, ‘আমি বার বার এই বিষয়ে জোর দিতে বলেছি। আমি আশা করব, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সুদৃঢ় হবে।’
আরও পড়ুনঃ
মোবাইল তুমি কার, সরস্বতী না বিশ্বকর্মার? বিতর্ক ঝড় তুলেছে সমাজ মাধ্যমে
এরই পাল্টা মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘রাজ্যেপাল মহোদয়কে বলব এই পরামর্শগুলো উনি যেন উত্তরপ্রদেশে দেন। যেখানে ১৬টা বাচ্চা অক্সিজেনের অভাবে মারা গিয়েছে। যেখানে শ্মশানের অভাবে গঙ্গায় দেহ ভাসিয়ে দিতে হয়েছে। আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা একদম ঠিক আছে।’
উল্লেখ্য, কয়েকদিন ধরেই অজানা জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও এই অজানা জ্বরের প্রকোপ দেখা দিচ্ছে। দুর্গাপুর, পুরুলিয়া, আসানসোল, মুর্শিদাবাদেও জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদিন সকালেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত তিনদিনে পাঁচ শিশুর মৃত্যু হল সেখানে।
জ্বর, শ্বাসকষ্ট নিয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ৩৪ জন শিশু। গত ২৪ ঘণ্টায় ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় শিশু ভর্তির সংখ্যাটাও নজরকাড়া। ১৭ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'