Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

গুন্ডাদের পুষছে কংগ্রেস! ভোটের সময়ে নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনের মধ্যেই নতুন করে অস্বস্তিতে পড়ল কংগ্রেস। দলেরই নেত্রী বিস্ফোরক অভিযোগ আনলেন দলের বিরুদ্ধে। কংগ্রেসের নেত্রী তথা সর্বভারতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীর অভিযোগ, দলের সদস্যদের একাংশের চেষ্টায়, মহিলাদের হেনস্থা কর

গুন্ডাদের পুষছে কংগ্রেস! ভোটের সময়ে নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী

শেষ আপডেট: 17 April 2019 16:51

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনের মধ্যেই নতুন করে অস্বস্তিতে পড়ল কংগ্রেস। দলেরই নেত্রী বিস্ফোরক অভিযোগ আনলেন দলের বিরুদ্ধে। কংগ্রেসের নেত্রী তথা সর্বভারতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীর অভিযোগ, দলের সদস্যদের একাংশের চেষ্টায়, মহিলাদের হেনস্থা করা লোকজন দলে বেশি সুযোগ পাচ্ছেন। অন্য দিকে, যাঁরা সারা বছর মাটি কামড়ে পড়ে থেকে পরিশ্রম করেছেন তাঁরা বঞ্চিত হচ্ছে সেই হেনস্থাকারীদের জন্য। প্রিয়াঙ্কা চতুর্বেদীর এই অভিযোগের পরেই তোলপাড় শুরু হয়েছে কংগ্রেসের অন্দরে। ভোটের মুখে একজন মহিলা নেত্রীর এই অভিযোগ দলের ভাবমূর্তিকে ধাক্কা দেবে বলেও মনে করছেন অনেকে। এ নিয়ে ইতিমধ্যেই আক্রমণ শানানো শুরু করেছে বিরোধীরা। তবে এই অভিযোগের সূত্রপাত কয়েক দিন আগের একটি ঘটনায়। কিছু দিন আগেই প্রিয়াঙ্কা চতুর্বেদী অভিযোগ করেছিলেন, উত্তরপ্রদেশে দলেরই কিছু নেতা তাঁকে হেনস্থা করেছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করে কংগ্রেস। দলের অভ্যন্তরের করা সেই তদন্তের রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত নেতাদের সাসপেন্ডও করা হয়। এই দ্রুত পদক্ষেপ ও সিদ্ধান্ত তখনকার মতো ঝড় থামিয়ে দিয়েছিল। প্রিয়াঙ্কা চতুর্বেদীও যথারীতি দলের কাজকর্ম করছিলেন। এ নিয়ে আর কোনও সমস্যা তৈরি হয়নি এই ক'দিনে।
কিন্তু চাপা পড়া সেই বিতর্ক নতুন করে উসকে গেল ভোটের মুখে। কংগ্রেসের অন্দরমহল সূত্রের খবর, যে সমস্ত নেতাদের প্রিয়াঙ্কাকে হেনস্থার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, তারা উত্তরপ্রদেশে কংগ্রেসের সংগঠনের জন্য অত্যন্ত জরুরি। তাদের আচমকা বহিষ্কারে উত্তরপ্রদেশে একটু চাপের মুখে পড়েছে কংগ্রেস। এই বিষয়টা আঁচ করতে পেরে ভোটের মুখেই তাদের আবার দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন কংগ্রেস সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনিই উত্তরপ্রদেশে কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্বে আছেন। নেতাদের ফেরানো নিয়ে সিন্ধিয়ার এই সিদ্ধান্তেই প্রবল খেপেছেন প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এর মধ্যে বিরোধীরা প্রশ্ন তুলছেন, যে দলের অভ্যন্তরেই মেয়েদের সম্মান নেই, তাঁরা ভোটে জিতলে দেশের মহিলাদের সম্মান রক্ষা করবে কী করে? দেখুন প্রিয়াঙ্কা চতুর্বেদীর টুইট। https://twitter.com/priyankac19/status/1118412202065657856

```