Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ফি দিতে না পারার অভিযোগে চার বছরের শিশুদের বেসমেন্টে আটকে রাখল স্কুল

দ্য ওয়াল ব্যুরো: পড়ুয়াদের স্কুলের ফি দিতে পারেননি অভিভাবকরা। তাই স্কুলের বেসমেন্টে আটকে রাখা হলো বছর চারেকের কয়েকজন শিশুকে। অভিভাবকদের অভিযোগ বেশ কয়েক ঘণ্টা আটকে রাখা হয় তাঁদের বাচ্চাদের। এমন ঘটনা ঘটেছে খোদ রাজধানীর বুকে। দিল্লির রাবিয়া গা

ফি দিতে না পারার অভিযোগে চার বছরের শিশুদের বেসমেন্টে আটকে রাখল স্কুল

শেষ আপডেট: 10 July 2018 14:53

দ্য ওয়াল ব্যুরো: পড়ুয়াদের স্কুলের ফি দিতে পারেননি অভিভাবকরা। তাই স্কুলের বেসমেন্টে আটকে রাখা হলো বছর চারেকের কয়েকজন শিশুকে। অভিভাবকদের অভিযোগ বেশ কয়েক ঘণ্টা আটকে রাখা হয় তাঁদের বাচ্চাদের। এমন ঘটনা ঘটেছে খোদ রাজধানীর বুকে। দিল্লির রাবিয়া গার্লস পাবলিক স্কুলে। স্কুল ছুটির পর বাচ্চাদের আনতে গিয়েছিলেন অভিভাবকরা। কিন্তু স্কুলে গিয়ে প্রথমে খোঁজ মেলেনি তাদের। তারপর অভিভাবকরা জানতে পারেন স্কুলের ফি জমা না দেওয়ার জন্য নাকি বাচ্চাদের আটকে রাখা হয়েছে বেসমেন্টে। অভিযোগ, বারবার অনুরোধ করা স্বত্ত্বেও নাকি অভিভাবকদের কোনও কথাতেই কান দেননি স্কুল কর্তৃপক্ষ। এরপর পুলিশে দ্বারস্থ হন অভিভাবকরা। জানা গিয়েছে, ওই স্কুলের বেতন ২৫০০ থেকে ২৯০০ টাকা। বেশ কয়েকজন অভিভাবকের অবশ্য দাবি, তাঁরা স্কুলের ফি মিটিয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও হেনস্থা করা হয়েছে তাঁদের বাচ্চাদের। সম্প্রতি প্রকাশ্যে আসে এই ঘটনা। আর তারপরেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি 'হামদর্দ' গ্রুপের ওই স্কুলের কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

```