Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

আলোচনা নয়, এবার সমাধান চেয়ে মোদীকে চিঠি ফেমার, মমতাকেও চিঠি দিলেন রাজ্যের ২৪৭ বিজ্ঞানী

শুধু মমতাই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি দিয়েছে ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

আলোচনা নয়, এবার সমাধান চেয়ে মোদীকে চিঠি ফেমার, মমতাকেও চিঠি দিলেন রাজ্যের ২৪৭ বিজ্ঞানী

ফাইল ছবি

শেষ আপডেট: 12 October 2024 17:22

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের নির্যাতিতার দোষীদের দ্রুত শাস্তি-সহ একাধিক দাবি জানিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যের ২৪৭ বিজ্ঞানী। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে রাজ্যে সামাজিক অবক্ষয় রুখতে দ্রুত পদক্ষেপের অনুরোধ জানিয়ে সেই চিঠি লেখা হয়েছে।

চিঠিতে একদিকে যেমন পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের একাংশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে তেমনই আরজি কর মেডিক্যালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেছন বিজ্ঞানীরা। তাঁদের আরও অভিযোগ, গত ৯ অগস্টের ঘটনার জুনিয়র চিকিৎসকদের দাবি সম্পূর্ণ ন্যায্য। আমরা আমরণ অনশনে বসা জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন।

তবে শুধু মমতাই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি দিয়েছে ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এর আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছিল ফেমা। এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠানো হল। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ফেমার অভিযোগ, এটা ব্রিটিশ শাসনের পর বাংলায় সবচেয়ে অন্ধকারতম সময়। দ্রুত এর সমাধান না হলে অনশনকারীদের মৃত্যু হবে।

তাদের তরফে বলা হয়েছে, গণতান্ত্রিক পথে অনেক আলোচনা হয়েছে। এই যে অচলাবস্থা চলছে এবার দ্রুততার সঙ্গে তার সমাধান হোক। চিতভিতে আরও লেখা হয়েছে, কোনও শক্তি এই আন্দোলনকে থামাতে পারবে না। আপনি সেই পদক্ষেপ নিতে আমাদের বাধ্য করছেন। এর ফলে যে আগুন জ্বলবে কেন্দ্রীয় বাহিনী দিয়েও তা নেভানো যাবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে অনেক আন্দোলন হয়েছে। আগামীকালের মধ্যেই ওপেন ফোরামে আলোচনায় বসতে চাই। লাইভ স্ট্রিমিংয়েরও দাবি জানানো হয়েছে। সরকারকে সমাধানের পথ বের করে দেওয়ার দাবিও জানিয়েছে ফেমা।

৬৯টি চিকিৎসক সংগঠনের ফেডারেশন ফেমা। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষীদের কঠোর শাস্তি-সহ একাধিক দাবিতে চিঠি দেওয়া হয়েছিল। এবার প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি ধরাল ফেমা।


```