Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

বাঁকুড়ায় জমি বিবাদে বাবা-ছেলেকে খুন! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা

জমিতে বাড়ি করাকে কেন্দ্র করে একই পরিবারে তিনজনকে কুপিয়ে খুনের চেষ্টা করল প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ছেলে ও বাবার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মৃত পুত্রের মা।

বাঁকুড়ায় জমি বিবাদে বাবা-ছেলেকে খুন! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা

শেষ আপডেট: 4 December 2023 15:01

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: জমিতে বাড়ি করাকে কেন্দ্র করে একই পরিবারে তিনজনকে কুপিয়ে খুনের চেষ্টা করল প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ছেলে ও বাবার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মৃত পুত্রের মা।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মথুরামোহন দত্ত (৬৬) ও শ্রীধর দত্ত (২৯)। মথুরামোহনের স্ত্রী মল্লিকা দত্ত এখন বাঁকুড়া সম্মেলনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। মথুরামোহনের বড় ছেলে সায়ন দত্ত ঘটনার সময় বাড়ির বাইরে থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন। 

সায়নবাবু জানিয়েছেন, তিনি কলকাতায় চাকরি করেন। ছুটিতে বাড়ি আসেন। ঘটনার দিন তিনি  বাড়ি ফিরছিলেন, তখন মা মল্লিকা দত্ত তাঁকে ফোন করেন। মল্লিকাদেবী ছেলেকে জানান, তাঁদের বাড়িতে চড়াও হয়েছে প্রতিবেশী নমিতা রুইদাস ও পিন্টু রুইদাস ও তাদের দুই ছেলে। বাঁশ রড দিয়ে তাঁদের মারধর করা হচ্ছে। 

মায়ের কাছ থেকে এমন ঘটনার খবর পেয়ে পুলিশ ও বন্ধুবান্ধবদের ফোন করেন সায়ন। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে যায়। কিন্তু ততক্ষণ মারধর করে পালিয়ে গেছে আক্রমণকারীরা। গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী হাসপাতালে পাঠায় পুলিশ। 

সায়ন জানিয়েছেন, হাসপাতালে ভর্তির আগেই ভাই ও বাবার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। সেখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ভাইয়ের মৃত্যু হয়। তার পরেই মৃত্যু হয়েছে বাবার। মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ওই যুবক জানিয়েছেন, তাঁদের সঙ্গে প্রতিবেশী রুইদাস পরিবারের জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ তাঁদের জমিতে একটি পিলার ভেঙে আবাস যোজনার টাকা হাতিয়ে বাড়ি করেছিল এই রুইদাস পরিবার। এদিন পরিকল্পনা করে তাঁদের বাড়িতে চড়াও হয়েছিল।  

পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন অভিযুক্তরা। পুলিশ তাদের গ্রেফতার করতে তল্লাশি চালাচ্ছেন।


```