Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

রাহুলের সঙ্গে পা মেলালেন রঘুরাম, তেলেবেগুনে বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারতজোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) পা মেলালেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর (Ex RBI Governor) রঘুরাম রাজন (Raghuram Rajan)। মঙ্গলবার রাজস্থানের সোয়াই মধুপুরে রাহুলের সঙ্গে বেশ কয়েক ক

রাহুলের সঙ্গে পা মেলালেন রঘুরাম, তেলেবেগুনে বিজেপি

শেষ আপডেট: 14 December 2022 09:31

দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারতজোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) পা মেলালেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর (Ex RBI Governor) রঘুরাম রাজন (Raghuram Rajan)। মঙ্গলবার রাজস্থানের সোয়াই মধুপুরে রাহুলের সঙ্গে বেশ কয়েক কিলোমিটার হাঁটেন তিনি। নরেন্দ্র মোদী সরকারের অর্থনীতির তীব্র সমালোচক রঘুরাম কংগ্রেসের কর্মসূচিতে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই তেলেবেগুনে জ্বলে উঠেছে বিজেপি।

কংগ্রেসের তরফে যে ভিডিও টুইট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, হাঁটতে হাঁটতে রাহুল গান্ধীর সঙ্গে গভীর আলোচনা করছেন রঘুরাম। পাশে ছিলেন রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলটও।

Ex RBI Chief Raghuram Rajan Joins Rahul Gandhi's Yatra. See Congress Post

রাহুলের ভারতজোড়ো যাত্রায় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর পা মেলানোয় বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য বলেছেন, ‘কংগ্রেসের কর্মসূচিতে রঘুরাম রাজনের যোগ দেওয়া বিস্ময়ের কিছু নয়। উনি নিজেকে পরবর্তী মনমোহন সিং হিসেবে কল্পনা করেন। তবে অর্থনীতির বিষয়ে ওঁর পরামর্শ, কথাবার্তা উপেক্ষা করাই উচিত।’

https://twitter.com/amitmalviya/status/1602886821087563777

প্রসঙ্গত, নোটবন্দির সময়ে রঘুরাম রাজন মোদী সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। বলেছিলেন, এই সিদ্ধান্ত শুধু হঠকারী তাই নয়, এর ফলে দীর্ঘমেয়াদে ঘরোয়া অর্থনীতি ভালর চেয়ে মন্দই হবে বেশি। তা ছাড়া অর্থনৈতিক অধোগতি, রাজস্ব ঘাটতি ইত্যাদি নিয়ে বারবার মোদী সরকারের সমালোচনায় অবতীর্ণ হয়েছেন রঘুরাম।

কোভিডের সময়ে রঘুরামও গরিব মানুষের হাতে নগদ অর্থ দেওয়ার বিষয়ে সওয়াল করেছিলেন। অর্থনীতির মৌলিক তত্ত্বের কথা বলে এই অর্থনীতিবিদ বলেছিলেন, মানুষের হাতে টাকা না থাকলে বাজারে চাহিদা তৈরি হবে না। তা যদি না হয় সামগ্রিকভাবে উৎপাদন ব্যবস্থাও চাঙ্গা হবে না।

সেই সময়ে বিজেপির নেতারা বলেছিলেন, অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, রঘুরাম রাজন—এঁরা সবাই এক চিত্রনাট্য মুখস্থ করে আওড়ে চলেছেন।

ভারতজোড়ো যাত্রায় ইতিমধ্যে বহু বিশিষ্ট জন রাহুলের সঙ্গে পা মিলিয়েছেন। সেই তালিকায় রয়েছেন রোহিত ভেমুলার মা, নিহত সাংবাদিক গৌরী লঙ্কেশের মা-বোন, অভিনেত্রী রিয়া সেন, স্বরা ভাস্কর, সমাজকর্মী মেধা পাটেকর। এদিন পা মেলালেন রঘুরাম রাজন।  


```