Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

এন্ট্রান্স টেস্টের প্রশ্ন বাছাই করে দেবে কম্পিউটার, সিদ্ধান্ত এনটিএ-র

দ্য ওয়াল ব্যুরো: জয়েন্ট এন্ট্রান্স মেন (Entrance exam) এবং ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (আন্ডারগ্র্যাজুয়েট)-এর প্রশ্নপত্র আগামী বছর থেকে কম্পিউটার (computer) সফ্টওয়্যারের সাহায্যে একটি ইলেকট্রনিক প্রশ্নব্যাঙ্ক থেকে বাছাই কর

এন্ট্রান্স টেস্টের প্রশ্ন বাছাই করে দেবে কম্পিউটার, সিদ্ধান্ত এনটিএ-র

শেষ আপডেট: 7 December 2022 05:19

দ্য ওয়াল ব্যুরো: জয়েন্ট এন্ট্রান্স মেন (Entrance exam) এবং ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (আন্ডারগ্র্যাজুয়েট)-এর প্রশ্নপত্র আগামী বছর থেকে কম্পিউটার (computer) সফ্টওয়্যারের সাহায্যে একটি ইলেকট্রনিক প্রশ্নব্যাঙ্ক থেকে বাছাই করা হবে। এখন বিশেষজ্ঞরা ওই দুই পরীক্ষার প্রশ্নপত্র সেট করেন।

নতুন ব্যবস্থায় কম্পিউটার ঠিক করে দেবে প্রশ্ন। বলাই বাহুল্য, এজন্য, কম্পিউটারে অসংখ্য প্রশ্নের নমুনা আগে মজুত করা হবে। চূড়ান্ত প্রশ্নকর্তা বলে কেউ থাকবেন না। সেই কাজটি করে দেবে কম্পিউটার। স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রশ্ন ফাঁসের মতো বড় ধরনের অঘটন এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই দুই পরীক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) তরফে এক পদস্থ কর্তা বলেছেন, ‘আমরা জেইই মেইন এবং এনইইটি-ইউজি সম্পর্কিত বিষয়গুলির উপর বিপুল সংখ্যক প্রশ্নের ব্যাঙ্ক তৈরি করেছি। এর সঙ্গে বিশেষজ্ঞদের দেওয়া প্রশ্নগুলি যুক্ত করা হবে। এই ব্যবস্থাই আগামী দিনে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এবং জাতীয় যোগ্যতা পরীক্ষার জন্য চালু করা হবে।'

ন্যাশনাল টেস্টিং এজেন্সি আরও জানিয়েছে, ইউএস-ভিত্তিক এডুকেশনাল টেস্টিং সার্ভিস বা গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন কাউন্সিল এই পদ্ধতি ব্যবহার করে আসছে বিগত বেশ কয়েক বছর ধরে। দুর্নীতি, অনিয়ম আটকাতে এই ধরনের পরীক্ষায় অল্প সংখ্যক বিশেষজ্ঞকে প্রশ্নপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়। বেশিরভাগ প্রশ্নই কম্পিউটার প্রশ্নব্যাঙ্ক থেকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ঠিক করবে। পরীক্ষা শুরুর ঠিক আগে এনক্রিপ্ট করা ফাইলের মাধ্যমে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে।

প্রসঙ্গত, এই দুটি পরীক্ষাই শুধু নয়, অতীতে প্রতিযোগিতামূলক একাধিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের জেরে বিড়ম্বনায় পড়তে হয়েছে পরীক্ষা নিয়ামক সংস্থা এবং পরীক্ষার্থীদের। অনেক ক্ষেত্রে এ জন্য শিক্ষাবর্ষ পর্যন্ত পিছতে হয়েছে নতুন করে পরীক্ষা নিতে হওয়ায়। কয়েকটি ঘটনায় সিবিআই এবং রাজ্যে সিআইডি তদন্ত চালাচ্ছে অপরাধীদের চিহ্নিত করতে। প্রশ্ন ফাঁসের পুনরাবৃত্তি আটকাতেই নয়া ব্যবস্থার কথা ভাবা হয়েছে।

ভাগলপুরের মহিলার স্তন-কান কুপিয়ে কাটা! মেয়ের বিয়ের জন্য ধার নিয়েই গুনতে হল মাসুল


```