Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

শ্বশুরের সঙ্গে জালিয়াতি করে গ্রেফতার ইঞ্জিনিয়ার জামাই! বনগাঁয় হইচই

শ্বশুরের সঙ্গে জালিয়াতি করে গ্রেফতার ইঞ্জিনিয়ার জামাই! বনগাঁয় হইচই

শেষ আপডেট: 5 October 2023 19:10

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শ্বশুরের সঙ্গে জালিয়াতির অভিযোগে ইঞ্জিনিয়ার জামাইকে গ্রেফতার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযুক্তের নাম উজ্জ্বল কুমার। পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। 

পুলিশ জানিয়েছে, উজ্জ্বল শ্বশুরের অজান্তে তাঁর নামে লোন নিয়ে প্রায় দেড় লক্ষ টাকার জালিয়াতি করেছে বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তদন্তে নেমে তাঁর বিরুদ্ধে বহু তথ্য প্রমাণ পাওয়ার পরেই জামাইকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে বাগদার বাসিন্দা উজ্জ্বলের সঙ্গে বনগাঁর খয়রামারির বাসিন্দা ললিতমোহন মজুমদার তাঁর মেয়ের বিয়ে দেন। ২০২১ সালে ললিতমোহনের মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়। উজ্জ্বল তার পরেই ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে আসে। নাতির ভবিষ্যতের কথা ভেবে ললিতমোহন জামাইকে নিজের কাছে রেখে দেন। 

অভিযোগ, ২০২২ সালে শ্বশুরের সমস্ত তথ্য ব্যবহার করে ১ লক্ষ ৩০ হাজার টাকা লোন নিয়ে বেপাত্তা হয়ে যায় উজ্জ্বল। উজ্জ্বলের নাগাল পেতে আদালতে মামলা করেন ললিতবাবু। তারপরেই আদালতের নির্দেশে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত শুরু করে। বুধবার কলকাতার ইকো স্পেস এলাকা থেকে অভিযুক্ত জামাই উজ্জ্বলকে গ্রেফতার করে পুলিশ।


```