Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

সমবায় ব্যাঙ্কের শৌচাগার থেকে উদ্ধার কর্মীর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে আটক ২

শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের মোল্লাবেড় সমবায় ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে ম্যানেজার হিসেবে কাজ করতেন শ্যামনগরের বাসিন্দা অসিত বিশ্বাস।

সমবায় ব্যাঙ্কের শৌচাগার থেকে উদ্ধার কর্মীর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে আটক ২

কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন

শেষ আপডেট: 23 April 2025 17:09

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: কৃষি সমবায় ব্যাঙ্কের শৌচাগার থেকে উদ্ধার হল এক ব্যাঙ্ক কর্মীর ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, সহকর্মীরা খুন করে ঝুলিয়ে দিয়েছে তাকে।

ঘটনাটি ঘটে শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের মোল্লাবেড় সমবায় ব্যাঙ্কে। দীর্ঘদিন ধরেই ওই সমবায় ব্যাঙ্কে ম্যানেজার হিসেবে কাজ করতেন শ্যামনগরের বাসিন্দা অসিত বিশ্বাস। সূত্রের খবর কিছুদিন ধরে ব্যাঙ্কের টাকার লেনদেন নিয়ে অশান্তি চলছিল। তাঁর পরিবারের লোকজন জানান, দিন কয়েক আগে একরকম জোর করে অসিত বিশ্বাসকে ম্যানেজার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ম্যানেজারের পোস্টে বসেন অনুপ ওরাং। 

প্রতিদিনের মতো বুধবারও নির্ধারিত সময়ে ব্যাঙ্কে ঢোকেন অসিত। কিছুক্ষণ পর বাথরুমের ভেতরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে স্থানীয়রা ভিড় জমান। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসেন। পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্ত অনুপ ওরাং এবং শেখর প্রামাণিককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। 

অসিত বিশ্বাসের স্ত্রী দিপালী বিশ্বাসের অভিযোগ, তার স্বামীকে চক্রান্ত করে খুন করেছে ওই দুই অভিযুক্ত। কারণ দীর্ঘদিন ধরে টাকা লেনদেন নিয়ে অশান্তি চলছিল। তার স্বামীকে প্রাণে মারারও হুমকি দেওয়া হত। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন অসিত বিশ্বাস। এই ঘটনায় আরও যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে পরিবার। 

অন্যদিকে শান্তিপুর থানায় খুনের অভিযোগ দায়ের করে অসিত বিশ্বাসের পরিবার। এলাকাবাসীর তরফ থেকে দোষীদের শাস্তির দাবিতে থানায় একটি মাস পিটিশনও জমা দেওয়া হয়। যদিও পুরো ঘটনার কথা অস্বীকার করেছে দুই অভিযুক্ত। গোটা ঘটনার তদন্ত করে দেখছে শান্তিপুর থানার পুলিশ।


```