Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

রেশনে ১০ হাজার কোটির দুর্নীতি, হাওয়ালা মাধ্যমে বিদেশে গেছে সেই টাকা: আদালতে ইডি

রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার রাতে ইডি গ্রেফতা করেছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। প্রায় ১৭ ঘণ্টা ধরে তল্লাশির পর শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

রেশনে ১০ হাজার কোটির দুর্নীতি, হাওয়ালা মাধ্যমে বিদেশে গেছে সেই টাকা: আদালতে ইডি

শেষ আপডেট: 6 January 2024 15:31

দ্য ওয়াল ব্যুরো: বিপুল লেনদেন, বেআইনি বেচাকেনার হিসাবনিকাশ। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের পর রেশন বণ্টন দুর্নীতির মামলার তদন্তে ক্রমশ জাল বিছোচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য। দুর্নীতির সীমা যে কতদূর বিস্তৃত, তা খোদ তদন্তকারীরাও বুঝে উঠতে পারছেন না। টাকার অঙ্কে ডানদিকে ক্রমশ ‘শূন্য’ বেড়ে চলেছে। শনিবার আদালতে ইডি দাবি করল, রেশন দুর্নীতির অঙ্ক এক আধ হাজার কোটি টাকা নয়, কম করে ৯ থেকে ১০ কোটি টাকা লুঠ হয়েছে। 


রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার রাতে ইডি গ্রেফতা করেছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। প্রায় ১৭ ঘণ্টা ধরে তল্লাশির পর শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই নেতার বাড়ি তল্লাশি এবং তাঁকে জেরা করে দুর্নীতির আরও তথ্য উঠে এসেছে বলে দাবি ইডির। 


শনিবার শঙ্করকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সেখানে একের পর এক চাঞ্চল্যকর দাবি করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী। কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের দাবি, শঙ্কর আঢ্যর কোম্পানির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে চলে যায়। সবমিলিয়ে এখনও পর্যন্ত ১০ হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য তুলে ধরেন ইডি কর্তারা। হাওলা রুটে এই টাকা বিদেশে পাঠানো হয়েছে। 

ইডি সূত্রের খবর, ইতিমধ্যে ৯০টি কোম্পানির নাম পাওয়া গিয়েছে। যার মাধ্যমে রাজ্যের রেশনের টাকা বিদেশে চালান হত। ২ হাজার কোটি দুবাই পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি ইডির। তাঁরা দাবি করেছেন, যে বিপুল টাকা দিনের পর দিন বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তা দিয়ে যে 'দেশ বিরোধী কাজ' করা হয়নি তারই বা কী প্রমাণ রয়েছে!

 
এখানেই শেষ নয়, জ্যোতিপ্রিয়র চিঠি থেকে শঙ্কর আঢ্যর নাম পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতিতে কার কাছ থেকে কত টাকা নিতে হবে এবং কত টাকা দিতে হবে, চিঠিতে সেই উল্লেখ রয়েছে। এমনকী হাসপাতালের চেম্বারে বসে মন্ত্রীর সমস্ত পরিকল্পনা করেন বলেও অভিযোগ ইডির। 


রেশন দুর্নীতির পুরো হিসেব কষে উঠেত পারেনি ইডি। কলকাতার আঞ্চলিক ইডি দফতর থেকে এ ব্যাপারে দিল্লিতে তাদের হেড কোয়ার্টারে একটি রিপোর্ট পাঠানো হয়েছে বলে খবর। তাতে বলা হয়েছে, রেশন দুর্নীতিতে বাকিবুর একাই ১০০০ কোটি টাকা কামিয়েছেন। গত ১০ বছরে তিনি এই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন বলে দাবি ইডির। বাকিবুরের মতো সুবিধাভোগী আরও মিল মালিক রয়েছেন। ফলে সবমিলিয়ে রেশনে চুরির অঙ্কটা অনেক বড় হয়ে উঠতে পারে।


```