Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ইস্টবেঙ্গলে আরও চারবছরের জন্য নাওরেম মহেশ, পেলেন কোচেরও প্রশংসা

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলের (East Bengal) ব্যর্থতার মধ্যেও গত মরশুমে সাফল্যের রোদ্দুর ছিলেন ক্লেটন সিলভা ও নাওরেম মহেশ সিং (Naorem Mahesh Singh)। দুই তারকাকেই দীর্ঘমেয়াদী চুক্তিতে রেখে দিল লাল হলুদ কর্তারা। ক্লেটনের চুক্তি আগেই বেড়ে গ

ইস্টবেঙ্গলে আরও চারবছরের জন্য নাওরেম মহেশ, পেলেন কোচেরও প্রশংসা

শেষ আপডেট: 23 September 2023 18:55

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলের (East Bengal) ব্যর্থতার মধ্যেও গত মরশুমে সাফল্যের রোদ্দুর ছিলেন ক্লেটন সিলভা ও নাওরেম মহেশ সিং (Naorem Mahesh Singh)। দুই তারকাকেই দীর্ঘমেয়াদী চুক্তিতে রেখে দিল লাল হলুদ কর্তারা। ক্লেটনের চুক্তি আগেই বেড়ে গিয়েছিল।

এবার সেই তালিকায় যোগ হল মহেশের নামও। তাঁকে ২০২৬-২৭ মরশুম পর্যন্ত রেখে দেওয়া হবে। শনিবার এই খবর জানিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব কর্তৃপক্ষ।

ইস্টবেঙ্গলের ভরসা তো বটেই, হালফিলে মহেশ (Mahesh) জাতীয় দলেরও সম্পদ। সেই কারণেই তাঁকে চারবছরের জন্য রেখে দিতে এতটুকু ভাবেননি কর্তারা। ২৪ বছরের এই তারকা আইএসএলে প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিকের দুরন্ত নজির গড়েছিলেন। ইস্টবেঙ্গল জার্সিতে মোট গোল ৮টি।

সোমবার থেকে আইএসএল (ISL 2023) অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ঘরের মাঠেই খেলবে কার্লোস কুয়াদ্রাতের দল। চুক্তি বেড়ে যাওয়ার পরে মহেশ বলেছেন, লাল হলুদ ক্লাব আমার কাছে শুধু ক্লাব নয়, একটা পরিবারও। এই ক্লাবের হয়ে আমি আইএসএলের পথ চলা শুরু করেছিলাম। সেই ক্লাবের সঙ্গে আরও চারবছরের সম্পর্ক, এরচেয়ে আর কিই ভাল হতে পারে!

মণিপুরের মিডিওর চুক্তি বৃদ্ধি নিয়ে কোচ কার্লোস জানান, মহেশ দারুণ প্রতিভাবান। ক্লাবের এটা ভাল সিদ্ধান্ত। মহেশের মধ্যে ভাল ফুটবলার হওয়ার সব উপকরণ রয়েছে। কোচের এই প্রশংসাও মহেশকে আরও আত্মবিশ্বাস দেবে, সন্দেহ নেই।


```