Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

দুর্যোগের জের! বিষ্ণুপুরে মিঠুনের, হাবড়ায় নাড্ডার সভা বাতিল, ক্ষমা চাইলেন সৌমিত্র

প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।

দুর্যোগের জের! বিষ্ণুপুরে মিঠুনের, হাবড়ায় নাড্ডার সভা বাতিল, ক্ষমা চাইলেন সৌমিত্র

শেষ আপডেট: 22 May 2024 15:15

দ্য ওয়াল ব্যুরো: প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস মেনে বুধবার দুপুর থেকে শুরু হয়েছে ঝড়-বৃষ্টিও। যার জেরে অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কর্মসূচি বাতিল হয়ে গেল।

এদিন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে বিষ্ণুপুরে রোড-শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। মিঠুনকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু দুর্যোগের জেরে খবর আসে মিঠুন চক্রবর্তী মিছিলে উপস্থিত থাকতে পারছেন না। এরপরেই ঘটনাস্থলে আসেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। মিছিলে যোগদান করা মিঠুন অনুরাগীদের এবং বিজেপি কর্মীদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন তিনি।

তিনি জানান, খারাপ আবহাওয়ার কারণে মিঠুনের সভা বাতিল করা হয়েছে। একই কারণে এদিন বারাসাত লোকসভা কেন্দ্রের হাবড়ায় বাতিল হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সভাও। বিজেপির বারাসতের প্রার্থী স্বপন মজুমদার বলেন, দুর্যোগের কারণে সর্বভারতীয় সভাপতির সভা বাতিল করা হয়েছে। 

আগামী ২৫ মে ষষ্ঠ দফায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটালের সঙ্গে ভোট রয়েছে বিষ্ণুপুরেও। অন্যদিকে ১ জুন সপ্তম তথা শেষ দফায়  উত্তর ও দক্ষিণ কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম , বসিরহাট, যাদবপুর, জয়নগরের পাশাপাশি ভোট রয়েছে বারাসতেও। তার আগে দু'দুটি সভা বাতিল হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে শোরগোল তৈরি হয়েছে বিজেপি কর্মীদের মধ্যে।


```