Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ভারত-পাক সীমান্তে যাবেন না, সাবধানে থাকতে নাগরিকদের পরামর্শ বাইডেন প্রশাসনের 

দ্য ওয়াল ব্যুরো: সন্ত্রাসবাদী হামলা(terrorist attack) , সংকীর্ণ জাতিদাঙ্গার (sectarian attack)উল্লেখ করে মার্কিন নাগরিকদের (us citizens) পাকিস্তান (pakistan)  যাওয়ার ভাবনা  পুনর্বিবেচনার আবেদন করল জো বাইডেন প্রশাসন (biden)।  যাঁরা ভারত সফ

ভারত-পাক সীমান্তে যাবেন না, সাবধানে থাকতে নাগরিকদের পরামর্শ বাইডেন প্রশাসনের 

শেষ আপডেট: 16 November 2021 13:52

দ্য ওয়াল ব্যুরো: সন্ত্রাসবাদী হামলা(terrorist attack) , সংকীর্ণ জাতিদাঙ্গার (sectarian attack)উল্লেখ করে মার্কিন নাগরিকদের (us citizens) পাকিস্তান (pakistan)  যাওয়ার ভাবনা  পুনর্বিবেচনার আবেদন করল জো বাইডেন প্রশাসন (biden)।  যাঁরা ভারত সফরে যাবেন, তাঁদের সন্ত্রাসবাদ, অপরাধমূলক কাজকর্মের জন্য  অতিরিক্ত সাবধান থাকতে বলেছে ওয়াশিংটন। ভারত ও পাকিস্তানের ব্যাপারে লেভেল টু ও থ্রি পরামর্শ জারি করেছে হোয়াইট হাউস। সোমবার জারি করা অ্যাডভাইসরিতে মার্কিন বিদেশ দপ্তর দেশের নাগরিকদের সন্ত্রাসবাদ, নাগরিক অসন্তোষের কারণ দেখিয়ে জম্মু কাশ্মীর যেতে নিষেধ করেছে, বিশেষতঃ তাঁরা যেন কখনই সশস্ত্র সংঘাত, বিপদের আশঙ্কা মাথায় রেখে ভারত-পাক সীমান্তের ১০ কিমির মধ্যে  না যান। অ্যাডভাইসরিতে বলা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষই বলছে, সবচেয়ে দ্রুত বেড়ে চলা অপরাধের মধ্যে আছে ধর্ষণ। পর্যটনের স্থানগুলি, অন্যান্য জায়গায় যৌন নিগ্রহের মতো হিংসাত্মক অপরাধ ঘটছে। সন্ত্রাসবাদীরা পর্যটনস্থল, শপিং মল, বাণিজ্য কেন্দ্র, পরিবহণ কেন্দ্রস্থলগুলিতে কোনও আগাম হুঁশিয়ারি না দিয়েই হামলা চালাতে পারে। আর মার্কিন সরকারের পূর্ব মহারাষ্ট্র, উত্তর তেলঙ্গানা, পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের গ্রামীণ এলাকায় জরুরি পরিস্থিতিতে সাহায্য পাঠানোর ক্ষমতা সীমিত। তাই মার্কিন নাগরিকদের ওইসব এলাকায় যেতে হলে  বিশেষ অনুমতি নিতে হবে। বিদেশ দপ্তরের পরামর্শে  পাকিস্তানের বালুচিস্তান প্রদে শ, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে যেতেও নিষেধ করা  হয়েছে মার্কিন নাগরিকদের। সন্ত্রাসবাদ, অপহরণের কারণে ফেডেরালি অ্যাডমিনিস্টারড ট্রাইবাল এরিয়াস  (ফাটা) যেতেও বারণ করেছে তারা। নিয়ন্ত্রণরেখার কাছাকাছি যেতেও নিষেধ করা হয়েছে। মার্কিন বিদেশ দপ্তর বলেছে, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি পাকিস্তানে হামলার ছক কষে যাচ্ছে। কট্টরপন্থী গোষ্ঠীগুলি হিংসা ছড়াতে বদ্ধপরিকর। তাদের টার্গেট সাধারণ মানুষ, পুলিশ। অতীতেও পাকিস্তানে মার্কিন কূটনীতিক ও  কূটনীতিক আবাসগুলি তাদের সন্ত্রাসের নিশানা হয়েছিল।      

```