Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ইংল্যান্ডের সঙ্কট কাটাতে ডেপুটি হাই কমিশনারকে রুপোর লক্ষ্মী-গণেশ দিলেন দিলীপ ঘোষ

ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিংয়ের হাতে রুপোর লক্ষ্মী-গণেশের মূর্তি তুলে দিলেন দিলীপ ঘোষ। বললেন, "আপনাদের দেশের আর্থিক অবস্থা ঠিক নেই। লক্ষ্মী গণেশকে নিয়ে যান। ইংল্যান্ডের আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে।"

ইংল্যান্ডের সঙ্কট কাটাতে ডেপুটি হাই কমিশনারকে রুপোর লক্ষ্মী-গণেশ দিলেন দিলীপ ঘোষ

শেষ আপডেট: 19 April 2024 18:25

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিংয়ের হাতে রুপোর লক্ষ্মী-গণেশের মূর্তি তুলে দিলেন দিলীপ ঘোষ। বললেন, "আপনাদের দেশের আর্থিক অবস্থা ঠিক নেই। লক্ষ্মী গণেশকে নিয়ে যান। ইংল্যান্ডের আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে।"

শুক্রবার জনসংযোগের পর দুপুরে বর্ধমানের টাউনহলে সংযুক্ত মোর্চার সম্মেলনে উপস্থিত হন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এখানেই দিলীপ ঘোষ বলেন, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এসেছিলেন আমার বাড়িতে। কাল আমার জন্মদিন ছিল। তিনি মূলত গুজরাটি পরিবার থেকে আসা ব্রিটিশ নাগরিক। যেমন ঋষি সুনক পাঞ্জাবি পরিবারের। আমি তাঁকে বললাম, ভারত এতদিন ধর্ম সংস্কৃতি বিস্তার করত। অন্য জায়গা থেকে আমরা অন্য কিছু আনতাম। এখন আমরা দুনিয়াকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সাপ্লাই করছি।"

এখানেই থেমে থাকেননি দিলীপ ঘোষ। বললেন,"ওঁকে লক্ষ্মী আর গণেশের রুপোর মূর্তি দিলাম। বলেছি, দেখুন,আপনাদের দেশের আর্থিক অবস্থা ঠিক নেই। লক্ষ্মী গণেশকে নিয়ে যান। ইংল্যান্ডের আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে। উনি নিয়ে গেছেন। আমি রামমন্দিরের ক্যালেন্ডারও দিলাম। সেটাও নিয়েছেন। খুব ভালভাবে কথাবার্তা হয়েছে। সীতাভোগ খাইয়েছি বর্ধমানের। ওঁরা মিষ্টি কম খান। তাও সীতাভোগ খেয়ে খুব ভাল লেগেছে।"

জন্মদিনে তাঁকে কেক কেটে খাইয়েছেন বিদায়ী সাংসদ সুনীল মণ্ডল। সুনীলবাবু তৃণমূল কংগ্রেস ছেড়ে কবে বিজেপিতে আসবেন ? জিজ্ঞাসা করা হলে দিলীপ ঘোষ বলেন, "তৃণমূলের সুনীল! সুনীলদা কোথায় আছেন সেটাই তো জানি না।সেই জন্য কোথায় যাবে, কী করবে,সিনিয়র লোক আমি আর কী বলব।বন্ধুত্ব আগে থেকেই আছে।আগেও ওর বাড়ি গেছি আমি।কালকে আবার ডেকেছিল। তাই গেছি। জন্মদিনে কেক কেটে খাওয়াল।"


```