Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ভিখারির সঙ্গে কেউ হাত মেলায় না, সিপিএমকে নিশানা করে ফের বেলাগাম দিলীপ ঘোষ

প্তাহের শুরুতেই সিপিএমকে নিশানা করলেন দিলীপ ঘোষ।

ভিখারির সঙ্গে কেউ হাত মেলায় না, সিপিএমকে নিশানা করে ফের বেলাগাম দিলীপ ঘোষ

শেষ আপডেট: 1 April 2024 14:22

দ্য ওয়াল ব্যুরো: দিলীপ আছেন দিলীপেই! একের পর এক কুকথায় তাঁর দিকে অভিযোগের তির উঠেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে শোকজও করা হয়। কিন্তু তারপরও বেলাগাম দিলীপ ঘোষ। এবার সপ্তাহের শুরুতেই সিপিএমকে নিশানা করলেন তিনি। ভিখারির সঙ্গে কেউ হাত মেলায় না, সিপিএমের উদ্দেশে এমনই কটাক্ষ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

আসন বদলে চিন্তিত নন দিলীপ ঘোষ। বিজেপি তাঁকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী করেছে। সেখানে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। প্রচারে বেরিয়ে তৃণমূল তো বটেই দিলীপের বাঁকা মন্তব্যে থেকে বাদ যায়নি সিপিএমও।

সোমবার সকালে তিনি বর্ধমানের পলাশডিহার চায়ে পে চর্চায় মিলিত হন তিনি। এখানেই তিনি বলেন, “হিংসা-লুটের রাজনীতি যারা করেছে সেই সিপিএম আজ ভিটেছাড়া হয়ে গেছে। সকালে একজনের বাড়িতে গিয়ে বলছে আসুন না জোট করি, আবার বিকেলে অন্য কারোর বাড়িতে যাচ্ছে। ভিখারির সঙ্গে কেউ হাত মেলায় না। ভিখারির সঙ্গে কেউ আত্মীয়তা করে না।”

লোকসভা কেন্দ্রে নিজের চেনা গণ্ডি বদলালেও আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। তাঁর কথায়, “যখন এরাজ্যে বিজেপির কোনও জনপ্রতিনিধি ছিল না, তখন থেকে আমি রাজনীতি করি। কেউ আমায় চিনত না। সেই রাজত্ব করতে এসেছি। যারা এখন চিংড়ি মাছের মতো লাফাচ্ছে তাঁদের জবাব দেব। দিলীপ ঘোষ থাকলে খোলা ময়দান পাবেন না।” সঙ্গে চেনা সুরে দিলীপের হুঁশিয়ারি, “আমি ডায়লগ কম মারি, হাত পা বেশি ছুড়ি ”

স্থানীয় সিপিএম নেতৃত্বের বক্তব্য, কে বাংলা জিতবে তা ভোটের ফলেই প্রমাণিত হবে। ভোটাররাই দিলীপ ঘোষের বড় বড় কথার জবাব দেবে।

আগাগোড়াই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনাম এসেছেন দিলীপ ঘোষ। তবে সম্প্রতি দুর্গাপুরে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর মন্তব্যে তোলপাড় হয়ে যায়। তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। দলের নেতার এহেন মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়ে বিজেপিও। 


```