Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

দিঘায় পুরীর মন্দিরের গরিমা নষ্ট? শুভেন্দুর অভিযোগের জবাব দিলেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট

ইসকনের কলকাতার ভাইস প্রেসিডেন্ট শ্রী রাধারমণ দাসকেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা।

দিঘায় পুরীর মন্দিরের গরিমা নষ্ট? শুভেন্দুর অভিযোগের জবাব দিলেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট

মমতা বন্দ্যোপাধ্যায়, রামারমণ দাস ও শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 12 December 2024 13:10

দ্য ওয়াল ব্যুরো: পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় মন্দির বানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরী ধামকে অপমান করেছেন বলে বুধবার অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। বুধবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা।

এবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর জবাব দিলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। তাঁর কথায়, "দিঘা আর পুরীর মন্দির এক, একথা আমরাও কেউ বলছি না। ফলে এ নিয়ে বিতর্কের প্রশ্নই নেই। জগন্নাথ মানে জগতের নাথ। তাঁর মন্দির সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকবে এটাই স্বাভাবিক।"

আগামী বছর ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের। রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে মন্দিরের জন্য একটি ট্রাস্ট বোর্ড গঠন করা হয়েছে বলে বুধবার দিঘায় মন্দির পরিদর্শনের পর জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 

তারপরই মন্দির নিয়েই সুর চড়ান বিরোধী দলনেতা। তাঁর দাবি, ২০ একর জায়গায় তৈরি মন্দিরটি সরকারি টাকায় হচ্ছে। যা আইন বিরুদ্ধ। কাগজ পত্রে কোথাও মন্দির নির্মাণের কথা উল্লেখই নেই। 

শুভেন্দুর অভিযোগ, 'রামমন্দির দেখে হিংসা রিপু সক্রিয় হল ওঁর। দেখলেন এটার ক্রেডিট তো মোদীজি নিয়ে নেবেন। তাহলে আমাকে মন্দিরের আদলে কিছু একটা করতে হবে। তবে একজন জগন্নাথ দেবের ভক্ত হিসেবে পরিষ্কার বলতে চাই, চারধামের একধাম পুরী ধাম। এর নকল মানব না।' 

ইসকনের কলকাতার ভাইস প্রেসিডেন্ট শ্রী রাধারমণ দাসকেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, 'আমার লজ্জা লেগেছে রাধারমণ দাসজিকে দেখে। উনি মুখ্য়মন্ত্রীর পাশে দাঁড়িয়ে কোনও আপত্তি করলেন না, অথচ ইসকন কলকাতার একজন কার্যকর্তা হিসেবে ওনার উচিত ছিল মুখ্যমন্ত্রীর বয়ানের আপত্তি জানানো।' 

এ প্রসঙ্গে রাধারমণ বলেন, "আমরা ভগবানের সেবক। আমাদের যেখানে ভগবানের সেবা করার জন্য ডাকা হবে আমরা সেখানেই যাব।" বিরোধী দলনেতা তবে কি রাজনীতি করছেন? বিতর্ক এড়াতে এ বিষয়ে রাধারমণের সাবধানী মন্তব্য, "আমি আধ্যাত্মিক মানুষ, এ নিয়ে মন্তব্য করব না।" 


```