Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

স্ত্রী-সন্তানের কাছে ফিরে গিয়েছিল প্রেমিক, তাঁর ছেলেকে মেরে বক্স-খাটে ভরে দিল প্রেমিকা

দ্য ওয়াল ব্যুরো: বিবাহিত এক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ২৪ বছরের তরুণী। দুজনে লিভ ইন সম্পর্কেও ছিলেন। কিন্তু শেষমেষ প্রেমিকাকে ছেড়ে স্ত্রী- সন্তানের কাছেই ফিরে যান প্রেমিক। সেই রাগে তাঁর বাড়িতে ঢুকে প্রেমিকের ১১ বছরের ছেলেকে

স্ত্রী-সন্তানের কাছে ফিরে গিয়েছিল প্রেমিক, তাঁর ছেলেকে মেরে বক্স-খাটে ভরে দিল প্রেমিকা

শেষ আপডেট: 16 August 2023 04:21

দ্য ওয়াল ব্যুরো: বিবাহিত এক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ২৪ বছরের তরুণী। দুজনে লিভ ইন সম্পর্কেও ছিলেন। কিন্তু শেষমেষ প্রেমিকাকে ছেড়ে স্ত্রী- সন্তানের কাছেই ফিরে যান প্রেমিক। সেই রাগে তাঁর বাড়িতে ঢুকে প্রেমিকের ১১ বছরের ছেলেকে শ্বাস রোধ করে খুন করল প্রেমিকা (woman kills lovers son)।

ভয়াবহ হত্যাকাণ্ডটি ঘটেছে রাজধানী দিল্লিতে (Delhi murder)। অভিযুক্ত তরুণীর নাম পূজা কুমারী। জানা গেছে ২০১৯ সাল থেকেই এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিল পূজা। স্ত্রী এবং ১১ বছরের ছেলেকে রেখে প্রেমিকার সঙ্গে লিভ ইন করতেও শুরু করেছিলেন জিতেন্দ্র নামে ওই ব্যক্তি। কিন্তু বছর তিনেক যাওয়ার পর ফের স্ত্রী এবং সন্তানের কাছেই ফিরে যান প্রেমিক। সেটাই ছিল পূজার রাগের কারণ। তার ধারণা ছিল, ছেলের জন্যই তাকে বিয়ে করছেন না প্রেমিক।

গত ১০ অগস্ট এক পরিচিত মারফত জিতেন্দ্রর ইন্দ্রপুরীর বাড়ির ঠিকানা যোগাড় করে পূজা। তারপর সেখানে পৌঁছে যায়। গিয়ে দেখে দরজা হাট করে খোলা, বিছানার উপর ঘুমোচ্ছে তার প্রেমিকের ১১ বছরের ছেলে। বাড়িতে আর কেউ নেই। এরপরে ঘুমের মধ্যেই কিশোরকে শ্বাসরোধ করে খুন করে সে। তারপর বক্স খাট থেকে ভিতরের সমস্ত জিনিসপত্র বের করে কিশোরের মৃতদেহ তার মধ্যে ভরে দেয়। এরপর পালিয়ে যায় পূজা। (woman kills lovers son)

সিসিটিভি ফুটেজ দেখে দিল্লি পুলিশ পূজার পরিচয় খুঁজে বের করতে সক্ষম হলেও তাকে কিছুতেই খুজে পাচ্ছিল না। এমনকী, তার বাড়িতে গিয়ে দেখা যায় সেখানেও সে নেই। এরপরেই ইন্দ্রপুরী এবং আশেপাশের রানহোলা, নিহাল বিহার এবং রিসাল গার্ডেন এলাকার অন্তত ৩০০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। তাতেই খুঁজে পাওয়া যায় অভিযুক্ত তরুণীকে।

পুলিশ জানিয়েছে, সে বারবার লুকোনোর জায়গা বদল করে ফেলায় তাকে খুঁজে পাওয়া সম্ভব হচ্ছিল না। তবে টানা তিনদিন ধরে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে বলে জানিয়েছে পুলিশ।

যাদবপুর কাণ্ডে পুলিশের জালে আরও চার, রাতভর জেরার পর গ্রেফতার, ধৃতদের মধ্যে প্রাক্তনীরাও


```