Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ফেসবুক লাইভ করে গলায় দড়ি দিলেন দিল্লির মেট্রো রেল কর্মী, উত্তর ২৪ পরগনার শুভঙ্কর

দ্য ওয়াল ব্যুরো: আইডি কার্ডে দু'বার চুমু খেয়ে কুলারের উপর উঠে দাঁড়ালেন যুবক। পরনে দিল্লি ডিএমআরসি (দিল্লি মেট্রো রেল কর্পোরেশন)-র ইউনিফর্ম। সিলিং ফ্যান থেকে দড়ির ফাঁস বানিয়ে গলায় দিয়ে ঝুলে পড়লেন।  গোটা ঘটনাই রেকর্ড হল ফেসবুক লাইভে। এই ভি

ফেসবুক লাইভ করে গলায় দড়ি দিলেন দিল্লির মেট্রো রেল কর্মী, উত্তর ২৪ পরগনার শুভঙ্কর

শেষ আপডেট: 10 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আইডি কার্ডে দু'বার চুমু খেয়ে কুলারের উপর উঠে দাঁড়ালেন যুবক। পরনে দিল্লি ডিএমআরসি (দিল্লি মেট্রো রেল কর্পোরেশন)-র ইউনিফর্ম। সিলিং ফ্যান থেকে দড়ির ফাঁস বানিয়ে গলায় দিয়ে ঝুলে পড়লেন।  গোটা ঘটনাই রেকর্ড হল ফেসবুক লাইভে। এই ভিডিয়ো দেখে রবিবার সকালে দিল্লির শাহদরার ভাড়া বাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম শুভঙ্কর চক্রবর্তী। বয়স ২৭ বছর। পুলিশ জানিয়েছে, শুভঙ্করের বাড়ি উত্তর ২৪ পরগনায়। মাস দুই তিন হল দিল্লির মেট্রোর ইলেকট্রিকাল ও মেনটেনেন্স বিভাগে কাজ করছেন তিনি।  শাহদরার তেলিওয়ারা এলাকায় একটি ভাড়া বাড়ির তিনতলায় একাই থাকতেন। এ দিন আত্মহত্যার লাইভ ভিডিয়ো প্রথম দেখেন শুভঙ্করের বন্ধু সূর্যকান্ত দাস। বন্ধুকে আত্মহত্যা করতে দেখে তাঁর এক সঙ্গী রাজেন্দ্র ওঝাকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি শুভঙ্করের বাড়ি পৌঁছন। জানলা দিয়ে দেখেন তাঁর দেহ ঝুলছে। তিনিই খবর দেন পুলিশে। পুলিশ জানিয়েছে, সূর্যকান্তের ফোন পেয়ে তাঁরা শাহদরার ওই বাড়িতে পৌঁছন। তিনতলার যে ঘরে শুভঙ্কর ভাড়া থাকতেন তার দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে তাঁরা দেখেন, মেট্রো রেল কর্মীর পোশাক পরে সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছেন শুভঙ্কর। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছেন তাঁরা। পরিবারের একমাত্র ছেলে ছিলেন শুভঙ্কর। বিয়ের পরে তাঁর দিদি থাকেন পশ্চিমবঙ্গেই। মা মারা গেছেন অনেক বছর আগে। পুলিশ জানিয়েছে, ডিএমআরসি-র প্রশিক্ষণ শিবিরে ট্রেনিং চলছিল শুভঙ্করের। কোনও কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন কি না সেটা জানাতে পারেননি তাঁর বন্ধুরা। সব্জি মান্ডিতে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  খবর দেওয়া হয়েছে তাঁর পরিবারকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

```