Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল নদিয়ার দেবগ্রাম, টুকরো হয়ে গেল সোনার দোকানের শাটার

গোটা ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে কীভাবে বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়।

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল নদিয়ার দেবগ্রাম, টুকরো হয়ে গেল সোনার দোকানের শাটার

শেষ আপডেট: 20 April 2024 11:53

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল নদিয়ার কালীগঞ্জের দেবগ্রামে। বিস্ফোরণের তীব্রতায় টুকরো হয়ে উড়ে যায় সোনার দোকানোর শাটার। ঝলসে গিয়েছেন দোকানের মালিকও। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের কয়েকটি দোকানও।

গোটা ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে কীভাবে বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এ ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবগ্রাম বাসস্ট্যান্ডের পাশে শহিদুল শেখের সোনার গয়না পালিশের দোকান। রাতে দোকানেই থাকতেন শহিদুল। এদিন সকালে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা।  ছুটে আসেন আশেপাশের মানুষ।

জানা যাচ্ছে, বিস্ফোরণের তীব্রতায় লোহার শাটার ভেঙে টুকরে টুকরো হয়ে যায়। আগুনে ঝলসে যায় শহিদুলের শরীরও।শক্তিনগর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের আরও কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে।


```