Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

শ্লীলতাহানি করাটা কি রাজ্য়পালের অধিকারের মধ্যে পড়ে? চন্দ্রিমা 

রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। 

 শ্লীলতাহানি করাটা কি রাজ্য়পালের অধিকারের মধ্যে পড়ে? চন্দ্রিমা 

রাজ্য়পাল সিভি আনন্দ বোস ও রাজ্য়ের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

শেষ আপডেট: 3 May 2024 19:09

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। 

রাজ্যপালের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেলে কলকাতা শহরে ধিক্কার মিছিলের আয়োজন করে তৃণমূল। মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বৃহস্পতিবার রাতে রাজ্যপালের বিরুদ্ধে মুখ খোলায় রাজভবনে চন্দ্রিমার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে রাজভবন।  বিবৃতি দিয়ে একথা জানান রাজ্যপাল।

শুক্রবার ওই প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, "সংবিধান রাজ্যপালকে সুরক্ষা দিয়েছে কিন্তু সংবিধান নিশ্চয়ই ওনাকে শ্লীলতাহানি করার ক্ষমতা দেয়নি। চেয়ারে বসে রাজ্যপাল যে অপকর্ম করেছেন বলে অভিযোগ উঠেছে তা প্রমাণিত হলে ওনার কঠোর শাস্তি হওয়া উচিত।"

প্রবেশাধিকার নিষিদ্ধ করা নিয়ে চন্দ্রিমা বলেন, "আমাকে বাধা দেওয়ার অধিকার ওনার নেই। রাজভবনে থাকেন বলে ওটা ওনার পৈত্রিক সম্পত্তি হয়ে গেছে, এমনটা নয়। নাগরিক হিসেবে আমি তো রাজভবনের পিস রুমে গিয়ে অভিযোগ জানাতে পারি। উনি সেটাও তাহলে বন্ধ করে দিলেন।"

রাজভবনের কর্মীর আনা শ্লীলতাহানির অভিযোগ উড়িয়ে রাজ্যপাল রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছেন। চন্দ্রিমার প্রশ্ন, "এটা রাজনৈতিক হল কী করে? যে মহিলা অভিযোগ করেছেন, তাঁকে তো রাজ্য নিয়োগ করেনি, নিয়োগ করেছেন রাজ্যপাল। তাহলে দুয়ে দুয়ে চার হচ্ছে কীভাবে?" 

চন্দ্রিমার বিরুদ্ধে আইন অনুযায়ী কী পদক্ষেপ করা যায়, তা জানতে দেশের অ্যাটর্নি জেনারেলের কাছে পরামর্শও চেয়েছেন রাজ্যপাল! এ ব্য়াপারে চন্দ্রিমা বলেন, "আইনের অনেকের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। দীর্ঘদিন সংবিধান সংক্রান্ত বিষয়ে কাজ করেছি। ফলে উনি যেন সংবিধানটা শেখাতে না আসেন।"


```