Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

CPM: সিপিএম নেত্রীর হার্ট অ্যাটাক পার্টি কংগ্রেসের মধ্যে, ভর্তি হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: পার্টি কংগ্রেস চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হলেন কেরলের (Kerala) প্রবীণ সিপিএম (CPM) নেত্রী এমসি জোসেফিন। শনিবার রাতে তাঁকে কান্নুরের (Kannur) একেজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমসি জোসেফিন কেরলের মহিলা কমিশনের চেয়ারপার্সন

CPM: সিপিএম নেত্রীর হার্ট অ্যাটাক পার্টি কংগ্রেসের মধ্যে, ভর্তি হাসপাতালে

শেষ আপডেট: 10 April 2022 05:48

দ্য ওয়াল ব্যুরো: পার্টি কংগ্রেস চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হলেন কেরলের (Kerala) প্রবীণ সিপিএম (CPM) নেত্রী এমসি জোসেফিন। শনিবার রাতে তাঁকে কান্নুরের (Kannur) একেজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমসি জোসেফিন কেরলের মহিলা কমিশনের চেয়ারপার্সন ছিলেন। সিপিএম সূত্রে খবর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতালের আইসিইউতে রয়েছেন তিনি।

আরও পড়ুন: মুসলিম বহুল জেলায় হিন্দুদের সংখ্যালঘু তকমা, অসমের মুখ্যমন্ত্রীর মতলবটা কী?

সম্মেলন চলাকালীন সিপিএম নেতানেত্রীদের গুরুতর অসুস্থ হওয়ার ঘটনা আগেও ঘটেছে। বেশ কয়েক বছর আগে মহিলা সমিতির সর্বভারতীয় সম্মেলন চলাকালীন দিল্লিতে অসুস্থ হয়েছিলেন শ্যামলী গুপ্ত। তাঁকে তড়িঘড়ি কলকাতায় ফিরিয়ে আনা হয়েছিল। শহরের হাসপাতালেই কয়েকদিন পর তাঁর মৃত্যু হয়।

২০০৪ সালে জাঙ্গিপাড়ায় সিপিএমের হুগলি জেলা সম্মেলন চলাকালীন মঞ্চে বসেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তাত্ত্বিক নেতা নির্মল মুখোপাধ্যায়। হাসপাতালে তাঁর জীবনাবসান হয়েছিল।

শনিবার রাতেই এমসি জোসেফিনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কেরল রাজ্য সম্পাদক কোডিয়ারি বালাকৃষ্ণন, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা।


```