Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

আরাবুলের বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল আদালত, পুলিশ হেফাজতে রেখেই একের পর এক মামলা!

আরাবুল ইসলামের রক্ষাকবচ আবেদন মামলায় তার বিরুদ্ধে মোট কতগুলো মামলা আছে রাজ্যের কাছে জানতে চাইল আদালত।

আরাবুলের বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল আদালত, পুলিশ হেফাজতে রেখেই একের পর এক মামলা!

শেষ আপডেট: 16 April 2024 13:02

দ্য ওয়াল ব্যুরো: আরাবুল ইসলামের রক্ষাকবচ আবেদন মামলায় তার বিরুদ্ধে মোট কতগুলো মামলা আছে রাজ্যের কাছে জানতে চাইল আদালত। এই মর্মে পুলিশের কাছে রির্পোট তলব কলকাতা হাইকোর্টের। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে।

আরাবুল ইসলামের বিরুদ্ধে পুলিশ একের পর এক মিথ্যে মামলা রুজু করছে বলে আদালতে অভিযোগ জানান আরাবুলের স্ত্রী। আরাবুল ইসলামের আইনজীবী ফিরোজ এডুলজি এদিন আদালতে বলেন, পুলিশ হেফাজতে রেখেই একের পর এক মামলায় আরাবুলকে যুক্ত করা হচ্ছে। এমনকী সোমবারও নতুন মামলায় যুক্ত করা হয়েছে।

এরপরই আরাবুলের বিরুদ্ধে ঠিক কতগুলি, কী মামলা রয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। 
সোমবার এ ব্যাপারে হাইকোর্টে বিস্তারিত তথ্য জানাতে হবে কলকাতা পুলিশকে। 

গত ৮ ফেব্রুয়ারি তোলাবাজি এবং খুনের অভিযোগে গ্রেফতার করা্ হয় ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। এখন তিনি জেলবন্দি। গত বছর ১৫ জুন, পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন খুন হন মইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী। খুনের অভিযোগ ছিল তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা-সহ আরও কয়েক জনের বিরুদ্ধে। সেই ঘটনার ৮ মাস পর গ্রেফতার হন আরাবুল। 

পরিবারের অভিযোগ পুলিশ হেফাজতে রেখেই একের পর এক মামলায় আরাবুলকে জড়ানো হচ্ছে। 


```