Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

এমন মুহূর্তের জন্য হাজার মাইল হাঁটতে পারি! ছোট্ট মেয়ের সঙ্গে দেখা হওয়ায় উচ্ছ্বসিত রাহুল গান্ধী

দ্য ওয়াল ব্যুরো: বয়স খুব বেশি হলে সাত কি আট! রাজনীতির কীই বা বোঝে সে! তবুও কংগ্রেস নেতা (Congress leader) রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভক্ত এই ছোট্ট মেয়ে। তাই এতদিন ধরে টিভিতে দেখে আসা নেতার সঙ্গে শেষমেশ যখন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার (Bh

এমন মুহূর্তের জন্য হাজার মাইল হাঁটতে পারি! ছোট্ট মেয়ের সঙ্গে দেখা হওয়ায় উচ্ছ্বসিত রাহুল গান্ধী

শেষ আপডেট: 29 September 2022 08:36

দ্য ওয়াল ব্যুরো: বয়স খুব বেশি হলে সাত কি আট! রাজনীতির কীই বা বোঝে সে! তবুও কংগ্রেস নেতা (Congress leader) রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভক্ত এই ছোট্ট মেয়ে। তাই এতদিন ধরে টিভিতে দেখে আসা নেতার সঙ্গে শেষমেশ যখন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) সুবাদে মোলাকাত হল, তখন তার উচ্ছ্বাস দেখে কে! একরত্তিকে (Little girl) দেখতে পেয়েই সটান তাকে কোলে তুলে নেন রাহুল গান্ধী। প্রিয় নেতার কোলে ওঠার পরেও যেন তার বিশ্বাসই হচ্ছিল না! তাই তো দু হাতে মুখ ঢেকেছে পুচকে মেয়ে। একই রকম খুশি রাহুল গান্ধীও। তাঁর দাবি, 'এই রকম একটা মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য হাজার মাইল (1000 miles) হাঁটতে (walk) পারি!'

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডলে সেই দৃশ্য শেয়ার করেছেন রাহুল গান্ধী। সঙ্গে ছোট্ট শিরোনাম, 'এই রকম একটা মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য হাজার মাইল হাঁটতে পারি!' রাহুল গান্ধীর কোলে চড়া ছোট্ট মেয়ের হাসিমুখ নিমেষেই মন জিতেছে নেটিজেনদের।

প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে কংগ্রেস। আর তাতেই রাহুল গান্ধীকে জনসাধারণের নেতা হিসাবে তুলে ধরার চেষ্টা করছে কংগ্রেস। দেশ জুড়ে জনসমর্থন পাওয়ার লক্ষ্যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত 'ভারত জোড়ো যাত্রা' নামক পদযাত্রায় যোগ দিয়েছেন রাহুল গান্ধী সহ কংগ্রেসের তাবড় নেতারা। সেই যাত্রায় আগেও সাধারণ মানুষ সহ শিশুদের অভাবনীয় উচ্ছাসের সাক্ষী হয়েছেন রাহুল গান্ধী। শিশুদের সঙ্গে রাহুল গান্ধীর সময় কাটানোর বিভিন্ন সুন্দর মুহূর্ত 'ভারত জোড়ো' নামক টুইটার হ্যান্ডলে শেয়ার করা হয়েছে কংগ্রেসের তরফে।

গতকালই একটি ভিডিও শেয়ার করা হয়েছিল ওই টুইটার হ্যান্ডলে, যেখানে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর এক কিশোরীকে খুশিতে লাফাতে ও কেঁদে ফেলতে দেখা যায়। কিশোরীর আবেগ দেখে তাকে জড়িয়ে ধরতেও দেখা যায় ৫২ ববছর বয়সি কংগ্রেস নেতাকে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, 'কোনও শিরোনাম দরকার নেই। শুধুই ভালবাসা।'

ভারত জোড়ো যাত্রায় রাহুলের নতুন স্লোগান ‘বেটি বাঁচাও বিজেপি সে’


```