Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

গান্ধী পরিবারের কেউ নেতৃত্বে না থাকলে ২৪ ঘণ্টায় ভেঙে যাবে কংগ্রেস, মন্তব্য নটবরের

দ্য ওয়াল ব্যুরো : কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীকে দলের সভানেত্রী করার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ইস্তফা দেওয়ার সময় বলেছিলেন, তাঁদের পরিবারের আর কাউকে যেন সভাপতি না করা হয়। এখন কংগ্রেসে সম্পূর্ণ নতুন নেতৃত্ব প্রয়

গান্ধী পরিবারের কেউ নেতৃত্বে না থাকলে ২৪ ঘণ্টায় ভেঙে যাবে কংগ্রেস, মন্তব্য নটবরের

শেষ আপডেট: 22 July 2019 06:46

দ্য ওয়াল ব্যুরো : কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীকে দলের সভানেত্রী করার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ইস্তফা দেওয়ার সময় বলেছিলেন, তাঁদের পরিবারের আর কাউকে যেন সভাপতি না করা হয়। এখন কংগ্রেসে সম্পূর্ণ নতুন নেতৃত্ব প্রয়োজন। কিন্তু প্রবীণ কংগ্রেস নেতা সোমবার ‘প্রিয়ঙ্কা গান্ধী লাও’ দাবিতে সুর মিলিয়েছেন। তাঁর বক্তব্য, গান্ধী পরিবারের বাইরের কেউ সভাপতি হলে কংগ্রেস ২৪ ঘণ্টাও টিকবে না। দু’টুকরো হয়ে যাবে। প্রিয়ঙ্কা গান্ধী যেভাবে উত্তরপ্রদেশের সোনভদ্রে জমির লড়াইয়ে হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তারও প্রশংসা করেন নটবর। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ প্রশাসন অবশ্য তাঁকে সোনভদ্র পর্যন্ত যেতে দেয়নি। তার আগেই আটক করে মির্জাপুরে গেস্ট হাউসে রাখে। অভিযোগ, গেস্ট হাউসে রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরদিন সকালে হতাহতদের পরিবার গেস্ট হাউসে এসে প্রিয়ঙ্কার সঙ্গে দেখা করে। তাতে অবশ্য পুলিশ আপত্তি করেনি। নটবর সিং সেই ঘটনার উল্লেখ করে বলেন, আপনারা নিশ্চয় দেখেছেন, উত্তরপ্রদেশের গ্রামে গিয়ে প্রিয়ঙ্কা কী ভূমিকা নিয়েছিলেন। তিনি হাজার বাধার মুখেও পিছিয়ে আসেননি। নিজের কাজ করে তবে ফিরেছেন। রাহুল তাঁর সিদ্ধান্ত থেকে সরে আসুন। গান্ধী পরিবার থেকে প্রিয়ঙ্কাকে সভানেত্রী করা হক। তাঁকে প্রশ্ন করা হয়, প্রিয়ঙ্কা গান্ধী বঢড়াকে কি সভানেত্রী নির্বাচন করা হবে? তিনি বলেন, সবকিছুই নির্ভর করছে তাঁর দাদা রাহুল গান্ধীর ওপরে। তিনি আগেই বলেছেন, গান্ধী পরিবারের কেউ যেন কংগ্রেস সভাপতি না হন। সেই সিদ্ধান্ত থেকে তাঁর সরে আসা উচিত। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর ছেলে অনিল শর্মা বলেন, প্রিয়ঙ্কাকেই দলের সভানেত্রী করা হোক। কারণ আর কেউ কংগ্রেস কর্মীদের কাছে ১০০ শতাংশ গ্রহণযোগ্য নন। তিনিও সংবাদ মাধ্যমের কাছে আশঙ্কা প্রকাশ করেন, গান্ধী পরিবারের বাইরে কেউ দলের সভাপতি হলে হয়তো অনেকে তাঁকে পছন্দ করবেন না। তাতে দল ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। নটবর সিং বলেন, দুঃখের কথা হল, ১৩৪ বছরের পুরানো একটি দল সভাপতি করার মতো কাউকে খুঁজে পাচ্ছে না। লোকসভা নির্বাচনে শোচনীয় ফলাফলের দায় স্বীকার করে সভাপতির পদটি ত্যাগ করেন রাহুল। তার পরে ৫০ দিন কেটে যাওয়ার পরেও কাউকে দলের সর্বোচ্চ পদে বসাতে পারেনি দেশের ‘গ্রান্ড ওল্ড পার্টি’।

```