Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

বাংলায় এক বিশ্ববিদ্যালয়, এক পোর্টাল! ভর্তিতে স্বচ্ছতা আনতে পদক্ষেপ রাজ্যের

দ্য ওয়াল ব্যুরো: কলেজে ভর্তির (College Admission) প্রক্রিয়া এখন আরও সহজ হচ্ছে। রাজ্যের (West Bengal) কলেজগুলিতে এখন ভর্তি হতে গেলে আর ভিন্ন ওয়েবসাইটে ঢুঁ মারতে হবে না। একটি বিশ্ব বিদ্যালয়ের অধীনে সব কলেজে এখন ভর্তি হতে গেলে একটি পোর্টা

বাংলায় এক বিশ্ববিদ্যালয়, এক পোর্টাল! ভর্তিতে স্বচ্ছতা আনতে পদক্ষেপ রাজ্যের

শেষ আপডেট: 29 April 2022 09:39

দ্য ওয়াল ব্যুরো: কলেজে ভর্তির (College Admission) প্রক্রিয়া এখন আরও সহজ হচ্ছে। রাজ্যের (West Bengal) কলেজগুলিতে এখন ভর্তি হতে গেলে আর ভিন্ন ওয়েবসাইটে ঢুঁ মারতে হবে না। একটি বিশ্ব বিদ্যালয়ের অধীনে সব কলেজে এখন ভর্তি হতে গেলে একটি পোর্টালের মাধ্যমেই তা সম্ভব হবে।

উচ্চ শিক্ষা সূত্রে খবর, এই বিষয়ে সবুজ সঙ্কেত মিলেছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে। এবার সেই নিয়ে শীঘ্রই বৈঠকে বসতে চলেছে উচ্চ শিক্ষা দফতর। তবে এই পরিকল্পনা এখনকার নয়। ব্রাত্য বসু যখন প্রথম দফায় শিক্ষা মন্ত্রী ছিলেন তখন এই প্রক্রিয়া শুরু করার কথা ভাবেন।

কিন্তু তারপর নদী দিয়ে অনেক জল গড়িয়ে যায়। ব্রাত্য বসুর দফতর পরিবর্তন হয়। তবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় এসে শিক্ষামন্ত্রীর দায়িত্ব যায় ফের ব্রাত্য বসুর কাঁধে। এবার ব্রাত্যর সেই স্বপ্নই বাস্তবায়িত হতে চলেছে।

যদিও এর আগে বর্ধমান বিশ্ব বিদ্যালয়ের এই প্রক্রিয়া চালু করেছিলেন তৎকালীন উপাচার্য স্মৃতিকুমার সরকার। কী ছিল সেই প্রক্রিয়ায়? বিশ্ববিদ্যালয়ের সব শূন্য আসন একটি পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছিল। ছাত্রছাত্রীরা সেই বিশ্ব বিদ্যালয়ের অধীনে এক বা একাধিক কলেজে আবেদন জানাতে পারেন। নম্বরের ভিত্তিতে পছন্দের কলেজে ভর্তির সুযোগ পান ছাত্রছাত্রীরা।

এই প্রক্রিয়া চালু হলে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা আসবে বলে মত শিক্ষা মহলের। তাদের মতে, কলেজে ভর্তির ক্ষেত্রে অনেক সময়েই রাজনৈতিক হস্তক্ষেপ বা টাকার লেনদেন হয়ে থাকে। যা এই প্রক্রিয়া চালু হলে বন্ধ হয়ে যাবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই প্রক্রিয়া চালু হয়ে যাবে বলে আশাবাদী উচ্চ শিক্ষা দফতর।

আদালত অবমাননা! মুখ্যসচিব, অর্থসচিব, পরিবহণ সচিবের বিরুদ্ধে রুল জারি করল হাইকোর্ট


```