Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মহালয়ায় দুর্যোগের আশঙ্কা! সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যের সমস্ত মন্ত্রীদের সতর্ক থাকার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুজো আসছে এটা যেমন ঠিক, তেমনি রাজ্যের বন্যা পরিস্থিতির কথা ভুলে গেলে চলবে না।

মহালয়ায় দুর্যোগের আশঙ্কা! সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফাইল ছবি

শেষ আপডেট: 30 September 2024 20:46

দ্য ওয়াল ব্যুরো: মহালয়ার দিন দুর্যোগের আশঙ্কা! সোমবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকের পর রাজ্যের সব জেলাকেই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের সমস্ত মন্ত্রীদের সতর্ক থাকার পাশাপাশি পুজো যেন শান্তিতে কাটে সেবিষয়ে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার মন্ত্রীসভার বৈঠক শেষে নবান্নে সাংবাদিক সম্মেলন করে এমনই জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

মনোজ পন্থ বলেন, মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে মহালয়ার দিন রাজ্যে দুর্যোগের আশঙ্কাপ্রকাশ করেছেন। তিনি নির্দেশ দেন দুর্গাপুজোর পাশাপাশি রাজ্যের বানভাসী পরিস্থিতিতে উচ্চপদস্থ আধিকারিকরা যেন সবসময় নজর রাখেন। জেলাশাসক থেকে শুরু করে পুলিশ প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দফতর-সহ সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

মুখ্যসচিব আরও জানান, মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন পুজো আসছে এটা যেমন ঠিক, তেমনি রাজ্যের বন্যা পরিস্থিতির কথা ভুলে গেলে চলবে না। যেসব মন্ত্রীদের এলাকায় বন্যা হয়েছে তাঁরা বন্যা দুর্গতদের বিষয়ে বিশেষ নজর দেবেন। প্রয়োজনে পাশের এলাকাগুলোর দিকেও খেয়াল রাখবেন। যেসব মন্ত্রীদের এলাকায় বন্যার ভ্রুকুটি নেই, তাঁরা বন্যা কবলিত এলাকার জন্য প্রয়োজনীয় ত্রাণ সংগ্রহ ও বিতরণের বিষয়ে নজর দেবেন।

কোশী নদী থেকে জল ছাড়ার ফলে রাজ্যে প্লাবনের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা নিয়ে সংশ্লিষ্ট জেলাশাসকদের সতর্ক থাকতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। পাশাপাশি বন্যা দুর্গতদের ত্রান দেওয়ার বিষয়টিকে তিনি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলে খবর।


```