
শেষ আপডেট: 3 January 2023 12:27
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের প্রথম দিনেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে (man murders wife)। শুধু তাই নয়, স্ত্রীর মৃত্যুকে আত্মহত্যা (suicide) বলে চালানোরও চেষ্টা করেছিল অভিযুক্ত। তবে শেষ রক্ষা হয়নি। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ের তন্দিরাপেট এলাকায়। সূত্রের খবর, ১ জানুয়ারি মদ খেয়ে এসে বাড়িতে চূড়ান্ত অশান্তি শুরু করে ৩৩ বছর বয়সি নন্দকুমার। স্বামীর কীর্তিতে বিরক্ত হয় আত্মহত্যা করার হুমকি দেয় তার স্ত্রী ববিতা। এতেই খেপে ওঠে নন্দকুমার। ববিতারই একটি শাড়ি ব্যবহার করে তা দিয়ে শ্বাস রোধ করে সে খুন করে স্ত্রীকে। তারপর ওই শাড়ির সাহায্যেই ২২ বছরের ববিতার মৃতদেহ সে ঝুলিয়ে দেয় ঘরের সিলিং ফ্যান থেকে।
এরপর চিৎকার করে প্রতিবেশীদের ডেকে এনে কান্নাকাটি করতে শুরু করে অভিযুক্ত। বলে, আত্মহত্যা করেছে তার স্ত্রী।
পুলিশকে খবর দেওয়া হয়। তাঁরা এসে ববিতার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায়, খুন করা হয়ে থাকতে পারে ববিতাকে। এরপরেই অভিযুক্তকে জেরা করতে শুরু করে পুলিশ। প্রাথমিকভাবে কিছুতেই ববিতাকে খুন করার কথা স্বীকার না করলেও পরে জেরার মুখে সব কথা স্বীকার করে নন্দকুমার। সে জানায়, মদের প্রভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেছে সে।
মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
নাগিন ড্যান্স তো অনেক দেখলেন, গুটখা ড্যান্স দেখবেন নাকি? আজব নাচের ভিডিও ভাইরাল