Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

কলকাতা শহরে আবারও দু’হাজার কোটি টাকার প্রতারণা, মিলল চিটফান্ডের হদিশ

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে মিলল আবারও চিটফান্ডের (Cheat Fund) হদিশ। দু’হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগে দক্ষিণ কলকাতার (Kolkata) এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাল রাজ্য সরকারের ডিরেক্টরেট অফ ইকনমিক অফেন্স (DEO)। এই চিট ফান্ড কান্ডেই ব

কলকাতা শহরে আবারও দু’হাজার কোটি টাকার প্রতারণা, মিলল চিটফান্ডের হদিশ

শেষ আপডেট: 15 August 2022 06:06

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে মিলল আবারও চিটফান্ডের (Cheat Fund) হদিশ। দু’হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগে দক্ষিণ কলকাতার (Kolkata) এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাল রাজ্য সরকারের ডিরেক্টরেট অফ ইকনমিক অফেন্স (DEO)।

এই চিট ফান্ড কান্ডেই বালিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় এক ব্যবসায়ী শান্তি সুরানাকে। পুলিশ সূত্রে খবর, তিনিই এই চিট ফান্ডের কর্তা। তাঁর স্ত্রী ও মেয়েকেও গ্রেফতার করেছে পুলিশ।

তাঁদের জেরা করেই জানতে পারা যায়, চিটফান্ডের সঙ্গে যুক্ত আরও এক ব্যবসায়ী অমরনাথ শরাফের কথা। কলকাতার বহু বাসিন্দার কাছ থেকে ২৫ লক্ষ থেকে সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত তুলেছেন এঁরা, এমনটাই দাবী আধিকারিকদের। এক আমানতকারী ১১ কোটি টাকাও লগ্নি করেছিলেন। এঁদের মূল লক্ষ্য ছিল বয়স্ক লোকজন।

রবিবার সকালে ডিইও আধিকারিকরা দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডে অমরনাথ শরাফের ফ্ল্যাটে হানা দেন। জিজ্ঞাসাবাদ করা হয় অনেক্ষণ ধরে। তল্লাশি চালানো হয় ফ্ল্যাটের ঘরগুলিতেও।

ডিইও আধিকারিকদের দাবি, ঘরগুলি থেকে উদ্ধার হয়েছে চিটফান্ড সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। সেই নথিগুলি খতিয়ে দেখছেন ডিইও আধিকারিকরা । চিটফান্ড সংস্থাটির সঙ্গে যুক্ত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

রেডরোডে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী, টুইটারে দিলেন দেশাত্মবোধের ডাক


```