Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

পেগাসাস সফটওয়ার কিনেছে মোদী সরকারই, দাবি চিদম্বরমের

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার ভারতে নিযুক্ত ইজরায়েলের (Isreal) রাষ্ট্রদূত নাওর গিলন বলেন, এনএসও কেবল কোনও দেশের সরকারকেই পেগাসাস সফটওয়ার বিক্রি করে। তার আগে ইজরায়েল সরকারের অনুমতি নিতে হয়। সেই বক্তব্যের প্রেক্ষিতে শুক্রবার মোদী সরকারকে বিঁধ

পেগাসাস সফটওয়ার কিনেছে মোদী সরকারই, দাবি চিদম্বরমের

শেষ আপডেট: 29 October 2021 07:54

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার ভারতে নিযুক্ত ইজরায়েলের (Isreal) রাষ্ট্রদূত নাওর গিলন বলেন, এনএসও কেবল কোনও দেশের সরকারকেই পেগাসাস সফটওয়ার বিক্রি করে। তার আগে ইজরায়েল সরকারের অনুমতি নিতে হয়। সেই বক্তব্যের প্রেক্ষিতে শুক্রবার মোদী সরকারকে বিঁধলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাঁর দাবি, পেগাসাস সফটওয়ার কিনেছিল মোদী সরকারই। পেগাসাস নিয়ে তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর ভি রবীচন্দ্রন ও দুই সাইবার বিশেষজ্ঞ থাকছেন এই কমিটিতে। তিন সদস্যের এই কমিটির প্রধান হবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর বি রবীন্দ্রন। কমিটির বাকি দুই সদস্য অলোক জোশী ও সন্দীপ ওবেরয়। রায় ঘোষণার সময়  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য , কেন্দ্রকে জবাব দিতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। সময় দেওয়া সত্ত্বেও পেগাসাস আড়ি কাণ্ড নিয়ে কোনও তথ্যপ্রমাণ পেশ করেনি কেন্দ্র। ব্যক্তি-গোপনীয়তার অধিকার রক্ষা গুরুত্বপূর্ণ। শুধু সাংবাদিক নয়, প্রত্যেক নাগরিকের গোপনীয়তা রক্ষা গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের বক্তব্য, যে আবেদনকারীরা পিটিশন দাখিল করেছিলেন, তাঁদের অনেকেই আড়ি কাণ্ডের শিকার হয়েছেন। তাই এই ব্যাপারে তদন্ত হওয়া উচিত। আট সপ্তাহ পর ফের সুপ্রিম কোর্টে শুনানি হবে এই মামলার। এই প্রেক্ষিতে চিদম্বরম টুইট করে বলেন, পেগাসাস বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টের রায় ন্যায়সঙ্গত। এবার এক এক করে অনেক কিছুই জানা যাবে। ইতিমধ্যেই জানা গিয়েছে, সরকার ছাড়া কাউকে ওই সফটওয়ার বিক্রি করা হয় না। এবার টেলিকম মন্ত্রী কি স্বীকার করবেন যে, তাঁর সরকারই ওই সফটওয়ার কিনেছিল? গত বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন ইজরায়েলি রাষ্ট্রদূত। তাঁকে প্রশ্ন করা হয়, পেগাসাস নিয়ে তদন্তে সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করেছে, ইজরায়েলি দূতাবাস কি তার সঙ্গে সহযোগিতা করবে? গিলন বলেন, "এনএসও একটি বেসরকারি সংস্থা। তারা কোনও সফটওয়ার রফতানি করার আগে সরকারের অনুমতি নেয়। আমরা কেবল কোনও দেশের সরকারকেই ওই সফটওয়ার বিক্রি করার অনুমতি দিই।" একইসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, "পেগাসাস নিয়ে এখানে যে বিতর্ক চলছে, তা একেবারেই আপনাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার। আমি এই বিতর্কে জড়াতে চাই না।" পরে ইজরায়েলের দূতাবাসের কাছে জানতে চাওয়া হয়, এনএসও কোন কোন দেশের সরকারের কাছে পেগাসাস সফটওয়ার বিক্রি করেছে, তা জানা যাবে কি? সেই দেশগুলির কোনও তালিকা কি ইজরায়েল সরকারের কাছে আছে? ইজরায়েলি দূতাবাস থেকে এই প্রশ্নের জবাব দেওয়া হয়নি।

```