
শেষ আপডেট: 1 February 2023 08:42
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় ছিল যখন প্রতি বছরই সিগারেটের উপর অন্তঃশুল্ক বাড়ানো হত। তাই বাজেটের (Budget 2023) আগে থেকেই এক শ্রেণির ব্যবসায়ী মজুত করা শুরু করে দিত। তার পর পুরনো দামের সিগারেট বাজেটের পর নতুন দামে বিক্রি করে মুনাফা লুটত। এবার সিগারেটের দাম বাড়ার কোনও ইঙ্গিত আগাম ছিল না। তবে রাজস্ব বাড়াতে সিগারেটের উপর ১৬ শতাংশ হারে অন্তঃশুল্ক চাপানোর কথা বাজেটে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তার ফলে অবিলম্বে সিগারেটের দাম বাড়বে (Cigarette Price Hike) বলেই মনে করা হচ্ছে। এবং এর সুযোগ নিয়ে পুরনো দামের প্যাকেটের জন্য কেউ কেউ বাড়তি মূল্য চাইতে পারেন, সেই সম্ভাবনাও থেকে যাচ্ছে।
নির্মলার এই ঘোষণার পরই বুধবার শেয়ার বাজারে আইটিসি-র শেয়ার দামে সামান্য পতন ঘটেছে। একই সঙ্গে সিগারেট উৎপাদক সংস্থা গডফ্রে ফিলিপ্সের শেয়ারের দামেও প্রভাব পড়েছে।
ব্যক্তিগত আয়করে বড় ছাড় ঘোষণা নির্মলার, নতুন কর কাঠামো জেনে নিন এক নজরে