Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

একঘর লোকের সামনে জাপটে ধরে নতুন বৌকে চুমু বরের, থানায় গিয়ে বিয়ে ভাঙলেন তরুণী

দ্য ওয়াল ব্যুরো: চলছিল বিয়ের রিসেপশন পার্টি। নয়-নয় করেও সেখানে উপস্থিত ছিলেন কমপক্ষে ৩০০ জন অতিথি। মঞ্চের উপর সাজানো সোফায় বসেছিলেন নববধূ (Bride) ও স্বামী (groom)। হঠাৎই সেখানে সবার সামনে স্ত্রীকে চুমু (kiss) খান ওই যুবক। এরপরই রাগে, অপমান

একঘর লোকের সামনে জাপটে ধরে নতুন বৌকে চুমু বরের, থানায় গিয়ে বিয়ে ভাঙলেন তরুণী

শেষ আপডেট: 1 December 2022 07:45

দ্য ওয়াল ব্যুরো: চলছিল বিয়ের রিসেপশন পার্টি। নয়-নয় করেও সেখানে উপস্থিত ছিলেন কমপক্ষে ৩০০ জন অতিথি। মঞ্চের উপর সাজানো সোফায় বসেছিলেন নববধূ (Bride) ও স্বামী (groom)। হঠাৎই সেখানে সবার সামনে স্ত্রীকে চুমু (kiss) খান ওই যুবক। এরপরই রাগে, অপমানে স্বামীর বিরুদ্ধে নালিশ জানাতে থানায় গেলেন ওই বধূ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (UP) সম্ভল জেলায়।

জানা গেছে, গত ২৬ নভেম্বর উত্তরপ্রদেশ সামুহিক বিবাহ যোজনা-র অনুষ্ঠানে তাঁরা একে অপরকে বিয়ে করেছিলেন। এরপর ২৮ নভেম্বর বরের বাড়িতে বসেছিল রিসেপশনের আসর। সেখানেই হঠাৎ প্রায় ৩০০ জন অতিথির সামনে কনেকে জড়িয়ে ধরে চুমু খান বর। এমন আচরণে ক্ষোভে ফেটে পড়েন ওই নববধূ। এরপর মঞ্চ থেকে নেমে ঘরে চলে যান।

সঙ্গে সঙ্গে তাঁর বরের পরিবারের লোকজন গিয়ে তাঁকে বুঝিয়েসুজিয়ে বিষয়টি মিটমাটের চেষ্টা করে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এরপরই বরের আচরণের প্রতিবাদ জানিয়ে পুলিশের অভিযোগ দায়ের করতে থানায় যায়।

সেখানে তিনি বলেন, 'আমি আর তাঁর সঙ্গে থাকতে চাই না। আমি আমার বাড়িতেই থাকব। যেই ব্যক্তি ৩০০ জন লোকের সামনে এমন কাজ করতে পারে, তাঁর সঙ্গে ঘর করা সম্ভব নয়। এই কাজের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।'

বাড়ির সামনে থেকে উধাও ৯ বছরের কিশোরী, একদিন পর উদ্ধার মাথা থেঁতলানো দেহ


```