Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

আতিকের আইনজীবীর বাড়ির সামনে বোমাবাজি! ষড়যন্ত্রের অভিযোগ, উত্তপ্ত প্রয়াগরাজ

দ্য ওয়াল ব্যুরো: পুলিশি ঘেরাটোপের মধ্যেই আতিক আহমেদ (Atiq Ahmed) ও তাঁর ভাই আশরাফকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে আততায়ীরা। যা নিয়ে শনিবার রাত থেকে শোরগোল পড়ে গেছে জাতীয় রাজনীতিতে। তারমধ্যেই আতিকের আইনজীবী (Lawyer) বিজ

আতিকের আইনজীবীর বাড়ির সামনে বোমাবাজি! ষড়যন্ত্রের অভিযোগ, উত্তপ্ত প্রয়াগরাজ

শেষ আপডেট: 18 April 2023 14:27

দ্য ওয়াল ব্যুরো: পুলিশি ঘেরাটোপের মধ্যেই আতিক আহমেদ (Atiq Ahmed) ও তাঁর ভাই আশরাফকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে আততায়ীরা। যা নিয়ে শনিবার রাত থেকে শোরগোল পড়ে গেছে জাতীয় রাজনীতিতে। তারমধ্যেই আতিকের আইনজীবী (Lawyer) বিজয় মিশ্রর দাবি নতুন করে বিতর্ক সৃষ্টি করেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার আতিকের আর এক আইনজীবীর বাড়ির সামনে পড়ল পরপর বোমা (Bomb Blast)!

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের গোবর গলি এলাকায়। সেখানেই থাকেন আতিকের আইনজীবী দয়াশঙ্কর মিশ্র। এদিন দুপুর আড়াইটে নাগাদ দয়াশঙ্কর মিশ্রর বাড়ি অদূরেই বোমাবাজির ঘটনা ঘটে।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। যদিও পুলিশের বক্তব্য, এই বোমা আতিকের আইনজীবী দয়াশঙ্করকে লক্ষ্য করে ছোড়া হয়নি। পুলিশের এই বক্তব্যর পর প্রশ্ন থেকেই যাচ্ছে। তাহলে কেন এই বোমাবাজির ঘটনা ঘটল? সম্প্রতি ওই এলাকায় তেমন উত্তেজনা ছড়িয়েছে কি?

পুলিশ যদিও এইসব নিয়ে মুখ খুলতে নারাজ। তবে পর্যবেক্ষকদের একাংশের মতে, আতিকের আইনজীবীদের ভয় দেখাতেই বোমাবাজির ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনায় হতাহতের খবর মেলেনি।

বোমাবাজির ঘটনা নিয়ে দয়াশঙ্কর বলেন, 'যখন এই ঘটনা ঘটেছে, আমি তখন আদালতে ছিলাম। আমার ছেলে আমাকে ফোন করে জানায়। আমি ছুটে বাড়ি চলে আসি।' এরপরই তিনি যোগ করেছেন, 'আমার মনে হয় আমাকে ভয় দেখানোর জন্যই এই সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে। এটা একটা বড় ষড়যন্ত্র। এর পিছনে কারা আছে, তাদের খুঁজে বের করতে হবে পুলিশকে।'

এদিকে এদিন সকালেই আতিকের খুন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তাঁরই আর এক আইনজীবী বিজয় মিশ্র। তিনি দাবি করেন, জেল থেকে বেরোনোর ১৫ দিনের মধ্যে খুন করে দেওয়া হবে বলে আশরাফকে হুমকি দিয়েছিলেন উত্তরপ্রদেশ পুলিশের এক কর্তা। তারপরই এমন ঘটনা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছে।

'১৫ দিনের মধ্যে খতম করে দেব!' আশরাফকে হুমকি দিয়েছিল পুলিশ, দাবি আইনজীবীর


```