Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

চলন্ত র‍্যাপিডোতে হস্তমৈথুনে মজে চালক, তরুণীকে চুমু পাঠিয়ে বললেন, 'লাভ ইউ'

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত র‍্যাপিডোতে (Rapido) হস্তমৈথুনে মজে চালক। তাঁর উত্তেজনা তখন তুঙ্গে। ঠিক পেছনেই বসে আতঙ্কে সিঁটিয়ে তরুণী। ঘৃণা, বিরক্তি, রাগে তখন তাঁর কাহিল অবস্থা। বাইক থেকে লাফিয়ে পড়তে পারলেই যেন ভাল হয়, কিন্তু তিনি অপারগ। এমনই ন্

চলন্ত র‍্যাপিডোতে হস্তমৈথুনে মজে চালক, তরুণীকে চুমু পাঠিয়ে বললেন, 'লাভ ইউ'

শেষ আপডেট: 22 July 2023 12:21

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত র‍্যাপিডোতে (Rapido) হস্তমৈথুনে মজে চালক। তাঁর উত্তেজনা তখন তুঙ্গে। ঠিক পেছনেই বসে আতঙ্কে সিঁটিয়ে তরুণী। ঘৃণা, বিরক্তি, রাগে তখন তাঁর কাহিল অবস্থা। বাইক থেকে লাফিয়ে পড়তে পারলেই যেন ভাল হয়, কিন্তু তিনি অপারগ। এমনই ন্যক্কারজনক ঘটনা ঘটেছএ বেঙ্গালুরুতে।

আথিরা পুরুষোত্তমান নামে এক তরুণী তাঁর অভিজ্ঞতার কথা টুইট করে জানিয়েছেন। স্থানীয় থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। মেয়েটি বলছেন, মণিপুরের ঘটনায় প্রতিবাদ আন্দোলনে যোগ দিতে বেঙ্গালুরুর টাউন হলে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরতে সন্ধে হয়ে যায়। র‍্যাপিডো বাইক ট্যাক্সি অ্যাপে তিনি একটি বাইক বুক করেন। যে বাইকটি তিনি বুক করেছিলেন সেটা নাকি লোকেশনে আসেনি। অন্য একটি অ্যাপ বাইক (Rapido) চালক তাঁকে গন্তব্যে পৌঁছে দিতে আসেন। তরুণী বাইকে চেপে বসার পরেই একের পর এক অশালীন অঙ্গভঙ্গি করতে শুরু করেন চালক।

মেয়েটি বলছেন, সন্ধের সময়। তখন ঊর্ধ্বশ্বাসে ছুঠছে র‍্যাপিডো বাইক (Rapido)। পেছনেই বসে তিনি। আচমকা তাঁর খেয়াল হল পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়। ঘুরপথে নির্জন রাস্তা দিয়ে বাইক ছোটাচ্ছেন চালক। সেই সঙ্গে হস্তমৈথুনে মজে তিনি। উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। পেছনে তখন ভয়ে, বিরক্তিকে কেঁদে ফেলার মতো অবস্থা তাঁর। এদিকে চিৎকার করতেও ভয় পাচ্ছেন। নির্জন রাস্তায় যদি কোনও অঘটন ঘটানোর চেষ্টা করেন চালক!

https://twitter.com/Aadhi_02/status/1682405662511472642?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1682405662511472642%7Ctwgr%5E6b5f08974bbc324d430de6fffd5f56a9d14afa44%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fenglish%2Fmoneyco0581749434206-epaper-dh7a9fe6ff1e384d01b8c5d59183b9bde1%2Frapidodrivermasturbatedduringridesentloveyoumessagesafterwardsbengaluruwoman-newsid-n520934548

চুপচাপ গোটা রাস্তাটা সেইভাবেই কাটে। বাড়ি থেকে ২০০ মিটার আগে নামিয়ে দিতে বলেন তরুণী। তিনি বলছেন, ছেলেটি যাতে তাঁর বাড়ি চিনে রাখতে না পারে সেই জন্যই আগে নেমে যান তিনি। কিন্তু ঘটনার শেষ এখানেই নয়। এরপরেই সেই চালক ক্রমাগত বিরক্ত করতে শুরু করে তরুণীকে।

https://twitter.com/BlrCityPolice/status/1682465043747852288?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1682465043747852288%7Ctwgr%5E6b5f08974bbc324d430de6fffd5f56a9d14afa44%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fenglish%2Fmoneyco0581749434206-epaper-dh7a9fe6ff1e384d01b8c5d59183b9bde1%2Frapidodrivermasturbatedduringridesentloveyoumessagesafterwardsbengaluruwoman-newsid-n520934548

আথিরা বলছেন, "যে নম্বর থেকে তিনি অ্যাপ বাইকটি বুক করেছিলেন, সেই নম্বরে ক্রমাগত মিসড কল দিতে শুরু করেন সেই চালক। সঙ্গে মেসেজে দেদার চুমু পাঠিয়ে লেখেন লাভ ইউ।" পাল্টা মেসেজে তাঁকে বিরক্ত করতে বারণ করেন তরুণী। তবে তাতেও লাভ হয়নি। ফোন কল আর মেসেজের জ্বালায় বিরক্তি হয়ে শেষে স্থানীয় থানায় সবটা জানিয়ে অভিযোগ দায়ের করেন তরুণী। চালকের পাঠানো মেসেজের স্ক্রিনশট তুলে টুইটারে পোস্টও করেন। সেই সঙ্গেই ওই অ্যাপকে ট্যাগ করে ব্যবস্থা নিতে বলেন। বেঙ্গালুরু সিটি পুলিশ জানিয়েছে, ওই অ্যাপ বাইক এজেন্সিতে ছেলেটির খোঁজ করা হচ্ছে। খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে তাকে।

‘পুলিশ ওদেরকেই ধরে নিয়ে গেল!’, বিস্ফোরক অভিযোগ মালদহের নির্যাতিতার পরিবারের, থানা ঘেরাও বিজেপির


```