দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এক কিশোর ‘ভাল নৃত্যশিল্পী হতে না পারা’র )good dancer) যন্ত্রণায় আত্মহত্যা করেছে (suicide)! রেললাইনে শুয়ে থেকে আত্মঘাতী হওয়া ১৬ বছরের ছেলেটি (teenage boy) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে (narendra modi) আবেদন জানিয়ে একটি সুইসাইড নোট রেখে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সংস্থার খবর, ছেলেটি একাদশ শ্রেণির ছাত্র। ঝাঁসি রোড থানার ইনচার্জ সঞ্জীব নারায়ণ শর্মা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ছেলেটি রবিবার রাতে রেল লাইনে শুয়ে থেকে আত্মহত্যা করেছে। তার শরীরের সঙ্গে লাগিয়ে রাখা সুইসাইড নোটে ছেলেটি লিখে গিয়েছে, পরিবার, বন্ধুবান্ধবরা পাশে না থাকায় সে ভাল নৃত্যশিল্পী হতে পারেনি। নোটে তার শেষ ইচ্ছের (last wish) কথা জানিয়ে গিয়েছে ছেলেটি। তা হল, তার মৃত্যুর পর একটি মিউজিক ভিডিও বানাতে হবে, যাতে গাইবেন নামী গায়ক অরিজিত্ সিং, নাচে কোরিওগ্রাফি করবেন নেপালি শিল্পী সুশান্ত খাতরি। এরকম একটি মিউজিক ভিডিও তৈরি হলে মৃত্যুর পর তার আত্মা (soul) শান্তি পাবে। তার অন্তিম বাসনা পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়িত্ব নেওয়ার আবেদন করেছে ছেলেটি।
কেন ছেলেটি এমন চরম পদক্ষেপ করল, সে ব্যাপারে তদন্ত করছে পুলিশ।