Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

এইমসে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফটোগ্রাফার, ‘বাবা-মা কি চিড়িয়াখানার জন্তু!’ মনমোহন-কন্যার তোপ

দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লির এইমস-এ অসুস্থ মনমোহন সিংকে (manmohan singh) দেখতে গিয়ে বিতর্কে (controversy) জড়ালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (health minister) মনসুখ মান্ডবিয়া (mansukh mandaviya)। সেখানে চিকিত্সাধীন প্রাক্তন প্রধানমন্ত্রীকে

এইমসে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফটোগ্রাফার, ‘বাবা-মা কি চিড়িয়াখানার জন্তু!’ মনমোহন-কন্যার তোপ

শেষ আপডেট: 15 October 2021 16:50

দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লির এইমস-এ অসুস্থ মনমোহন সিংকে (manmohan singh) দেখতে গিয়ে বিতর্কে (controversy) জড়ালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (health minister) মনসুখ মান্ডবিয়া (mansukh mandaviya)। সেখানে চিকিত্সাধীন প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে গিয়ে তাঁর সঙ্গে ছবি তুলেছেন মান্ডবিয়া। অভিযোগ, তিনি আলোকচিত্রীদের (photographer) সঙ্গে নিয়ে ভিতরে ঢোকায় আপত্তি করেছিল মনমোহনের পরিবার (manmohan singh family)। কিন্তু তাকে আমলই দেননি মান্ডবিয়া। সোস্যাল মিডিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে যাওয়ার ছবিও পোস্ট করেন তিনি! জ্বর, শারীরিক দুর্বলতায় কাবু মনমোহনকে বুধবার সন্ধ্যায় এইমসে ভর্তি করা হয়। আপাততঃ তিনি স্থিতিশীল। বৃহস্পতিবার তাঁকে দেখতে যান মান্ডবিয়া। সঙ্গে ফটোগ্রাফারদের দেখে আপত্তি করেন মনমোহনের বাড়ির লোকজন। প্রাক্তন প্রধানমন্ত্রীর কন্যা দমনদীপ সিং জানান, তাঁর মা আলোকচিত্রীদের দেখে অস্বস্তি বোধ করেন, কিন্তু মন্ত্রী পাত্তাই দেননি। দমনদীপ বলেন, স্বাস্থ্যমন্ত্রী উদ্বিগ্ন হয়ে দেখতে এসেছেন, খুব ভাল কথা। তবে আমার বাবা-মা ছবি তোলার মতো অবস্থায় নেই। মা প্রবল আপত্তি জানিয়ে বলেন, ফটোগ্রাফারকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু সম্পূর্ণ উপেক্ষা করা হয় তাঁকে। মা খুব হতাশ। বাবা-মা একটা কঠিন অবস্থার মোকাবিলা করছেন। ওঁরা বয়স্ক মানুষ, চিড়িয়াখানার জানোয়ার নন! সোস্যাল মিডিয়াতেও শোরগোল হয়। ‘সমালোচনার মুখে’ মনমোহনকে দেখতে যাওয়ার ছবি ট্যুইটার থেকে মুছে ফেলেন মান্ডবিয়া। কিন্তু ততক্ষণে সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে! একাধিক সংবাদমাধ্যমে তা বেরিয়ে যায়।  

```