
শেষ আপডেট: 29 September 2021 16:10
দুদিনের রাজধানী সফরে অমরেন্দ্র দুদফায় মুখ্যমন্ত্রী হওয়ার, দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ দেওয়ায় ধন্যবাদ দিতে কংগ্রেস অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীর (sonia gandhi) সঙ্গে দেখা করবেন বলেও গতকাল দাবি করেছিল কয়েকটি সূত্র। তাঁর ঘনিষ্ঠ একটি সূত্রে বলা হয়, উনি এআইসিসি প্রধান সনিয়া গাঁধীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। ঘটনাচক্রে অমরেন্দ্র কিন্তু অমিত শাহের সঙ্গে দেখা করলেও এখনও সনিয়ার কাছে যাননি। মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পর থেকেই তাঁর বিজেপিতে (bjp) ঢোকার জল্পনা ঘিরে অমরেন্দ্রর ওপর নজর রাখছে কংগ্রেস। তাঁর শিবির থেকেও বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা জানানো হয়নি। পঞ্জাবের বিজেপি নেতারাও জানিয়েছিলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে অমরেন্দ্রর কোনও আসন্ন বৈঠকের কথা তাঁদের জানা নেই। ১৯ জুলাই পঞ্জাব প্রদেশ সভাপতি হন সিধু। কিন্তু গতকাল চান্নি মন্ত্রিসভার দপ্তর বন্টনের পরই ইস্তফা দেন। তাঁর কিছু অনুগামীও পদত্যাগ করেন। চান্নি আজ বলেন, এখানে ইগোর কোনও ব্যাপার নেই। তিনি সিধুকে আলোচনায় আমন্ত্রণ জানাতে আগ্রহী। .‘Met Union Home Minister @AmitShah in Delhi. Discussed the prolonged farmers’ agitation against #FarmLaws & urged him to resolve the crisis urgently with repeal of the laws & guarantee MSP, besides supporting Punjab in crop diversification’: @capt_amarinder. (File Pics) pic.twitter.com/ENZMj2IM7B
— Raveen Thukral (@RT_Media_Capt) September 29, 2021