Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মা সরতেই গরম ঘুগনির কড়াইয়ে পড়ে গেল দেড় বছরের শিশু, পরে হাসপাতালে মৃত্যু 

সোমবার আকসামের মা মানুয়ারা বেগম রান্নাঘরে ঘুগনি রান্না করছিলেন। উনুন থেকে ঘুগনির কড়াইটি নামিয়ে রেখে ঘরের ভিতরে মসলা আনতে গেছিলেন। তখনই বিপত্তি।

মা সরতেই গরম ঘুগনির কড়াইয়ে পড়ে গেল দেড় বছরের শিশু, পরে হাসপাতালে মৃত্যু 

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 December 2024 17:34

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মর্মান্তিক মৃত্যু হল এক দুধের শিশুর। গরম ঘুগনির কড়াইয়ে পড়ে মারা গেল বীরভূমের দেড় বছরের শিশু আকসাম শেখ। ঘটনায় শোকের ছায়া নেমেছে বীরভূমের ধনঞ্জয়পুরে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার আকসামের মা মানুয়ারা বেগম রান্নাঘরে ঘুগনি রান্না করছিলেন। উনুন থেকে ঘুগনির কড়াইটি নামিয়ে রেখে ঘরের ভিতরে মসলা আনতে গেছিলেন। এই সময়েই খেলতে খেলতে আচমকাই গরম ঘুঘনির কড়াইয়ে পড়ে যায় আকসাম।

মানুয়ারা বেগমের চিৎকারে ছুটে আসে পড়শিরা। আকসামকে উদ্ধার করে স্থানীয় মুরারই হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখান থেকে বীরভূম রামপুরহাট মেডিকেল কলেজে পাঠানো হয়।  কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রামপুরহাট থেকে  বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় ওই শিশুকে। বর্ধমান মেডিক্যালেই চিকিৎসাধীন ছিল শিশুটি। শুক্রবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যালের পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়।


```