Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

দলিত নেতাকে দেখতে মেরঠের হাসপাতালে প্রিয়ঙ্কা

দ্য ওয়াল ব্যুরো : অভিযোগ, বেআইনিভাবে বাইক মিছিল বার করতে চেয়েছিলেন উত্তরপ্রদেশে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। পুলিশ গ্রেফতার করার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বুধবার তাঁকে দেখার জন্য মেরঠের হাসপাতালে গেলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ

দলিত নেতাকে দেখতে মেরঠের হাসপাতালে প্রিয়ঙ্কা

শেষ আপডেট: 13 March 2019 20:30

দ্য ওয়াল ব্যুরো : অভিযোগ, বেআইনিভাবে বাইক মিছিল বার করতে চেয়েছিলেন উত্তরপ্রদেশে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। পুলিশ গ্রেফতার করার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বুধবার তাঁকে দেখার জন্য মেরঠের হাসপাতালে গেলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। দলিত নেতা হিসাবে যথেষ্ট জনপ্রিয়তা আছে চন্দ্রশেখরের। চন্দ্রশেখর আজাদ উত্তরপ্রদেশের মানুষের কাছে ‘রাবণ’ নামেও পরিচিত। এদিন প্রিয়ঙ্কার সঙ্গে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কংগ্রেসের অপর নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রিয়ঙ্কা হাসপাতালে গেলে চন্দ্রশেখরের সমর্থকরা প্রথমে তাঁর পথ আটকান। মিনিট পনের তাদের সঙ্গে কথা বলার পরে প্রিয়ঙ্কা হাসপাতালে ঢোকেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আমি এখানে চন্দ্রশেখরের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নিতে এসেছি। তিনি একজন যুব নেতা। এখানকার সরকার এতই অসহিষ্ণু যে তাঁকে কথাই বলতে দিতে চায় না। তাঁর মধ্যে যে লড়াইয়ের মানসিকতা আছে, আমি তা পছন্দ করি। প্রিয়ঙ্কা যেভাবে চন্দ্রশেখরকে দেখতে গিয়েছেন, তা রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে পর্যবেক্ষকদের ধারণা। উত্তরপ্রদেশের ৩০ শতাংশ ভোটার দলিত। বিশেষত প্রিয়ঙ্কা উত্তরপ্রদেশের যে ৪১ টি কেন্দ্রের দায়িত্বে আছেন সেখানে দলিত ভোট একটা বড় ফ্যাক্টর। চন্দ্রশেখরের অনুগামীরা বিএসপি-র বিরোধী। এবার কংগ্রেসকে বাদ দিয়ে সপার সঙ্গে জোট করেছেন বিএসপি নেত্রী মায়াবতী। তাঁদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে চন্দ্রশেখর বলেছেন, মায়াবতীদের জোট যদি মোদীর বিরুদ্ধে জোরালো প্রার্থী না দেয়, তিনি নিজে বারাণসীতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবেন। দলিত তরুণদের নিয়ে ২০১৪ সালে চন্দ্রশেখর ভীম আর্মি গঠন করেন। দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক ব্যক্তি হিসাবে তাঁকে এক বছর জেলে আটকে রাখা হয়েছিল। গতবছর তাঁকে মুক্তি দেওয়া হয়। অনেকের ধারণা মায়াবতীর দলিত ভোট কাটার জন্যই তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

```